বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

স্বাক্ষর জাল করে সম্মেলন আহবান করার প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতির স্বাক্ষর জাল করে এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে করোনার ২য় ধাপের মুহুর্তে জেলা সম্মেলন আহবানের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের গোবিন্দপুর গ্রামের মৃত অফিল উদ্দীন সানার ছেলে ইসহাক আলী সানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বাংলাদেশ যাত্রা ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ববিস্তারিত পড়ুন

অস্ত্রোপচারের পর পেট থেকে বের হল ‘আস্ত সিদ্ধ ডিম’!

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর রীতিমতো তাজ্জব চিকিৎসকেরা! রোগীর পেট থেকে বের হল আস্ত একটি ‘সিদ্ধ ডিম’। মঙ্গলবার এমন ঘটনাই ঘটেছে ভারতের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার নিয়েছে। গোটা ভারতে এমন ধরনের ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তারা। গত ৭০ বছরে গোটা বিশ্বে এই ধরনের ঘটনার সংখ্যা তিরিশেরও কম বলে দাবি আমেরিকার একটি সমীক্ষার। আর জিবিস্তারিত পড়ুন

যে দশ খাবারে করোনা প্রতিরোধ সম্ভব!

করোনার এই সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিভিন্ন পদ্ধতির খোঁজে ঘাম ঝড়াচ্ছেন বিজ্ঞানীরা। আমেরিকান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ জেমস ডিক্লেন্টনিও তার নতুন বই দ্য ইমিউনিটি ফিক্সে করোনার দিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিভিন্ন পদ্ধতির সন্ধান দিয়েছেন। জেমসের কথায় হাতের কাছেই আছে এমন কিছু খাবার যা করোনার দিনে সহজেই প্রতিরোধের দেওয়াল তৈরি করতে পারে শরীরে। অনেকেই সেলেনিয়াম সম্পর্কে খুব বেশি জানে না সেলেনিয়ামের ঘাটতি করোনভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তোলে। আবার সাম্প্রতিক গবেষণায়বিস্তারিত পড়ুন

অমিত শাহ’র সঙ্গে আলোচনা ব্যর্থ, তীব্র হতে পারে ভারতে কৃষক আন্দোলন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে কৃষক নেতাদের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার। বুধবার কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের যে বৈঠক হওয়ার কথা ছিল তা হচ্ছে না। ফলে আগামীকাল থেকে আরও তীব্র হতে পারে কৃষক আন্দোলন। নতুন ৩ কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থেকেই মঙ্গলবার ভারত বনধের দিন সন্ধ্যায় অমিত শাহ’র সঙ্গে আলোচনায় বসেছিলেন কৃষক নেতারা। টানা কয়েক ঘণ্টা বৈঠকের পর অল ইন্ডিয়া কিষান সভার নেতা হান্নানবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা (৬৬)। তিনি ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ ট্রফি এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করেন। দেশটির রাজধানী বুয়েনস আইরেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। আলেসান্দ্রো সাবেলা ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল। ২০১১ সালে আর্জেন্টিনাকে নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশেও এসেছিলেন সাবেলা।বিস্তারিত পড়ুন

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হেঁটে ৪৫০ কিলোমিটার পথ পাড়ি!

লকডাউনে সকলেই যে বাড়িতে থাকাটা খুব উপভোগ করেছেন, তা কিন্তু নয়। প্রিয়জনদের সঙ্গে ঝগড়া, মন কষাকষিতে অনেকেই ব্যস্ত। সেরকমই একজন ইতালির এক তরুণ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৪৫০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন। শেষ পর্যন্ত আটক হন পুলিশের হাতে। কারণ ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের জন্য রাতে কারফিউ জারি হয়েছে। সেই লকডাউন বিধি ভেঙে জরিমানাও গুনতে হল তাকে। ইতালির পুলিশ ওই তরুণমের নাম প্রকাশ করেনি। জানা গেছে, ওই তরুণ উত্তর ইতালিরবিস্তারিত পড়ুন

করোনার তাণ্ডবে আবারও দিশেহারা বিশ্ব, বাড়ল মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আবারও দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। সপ্তাহের ব্যবধানে ফের ২৪ ঘণ্টায় আরও প্রায় ১২ হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১৫ লাখ ৬২ হাজার ছুঁইছুঁই। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৫ লাখের মতো। এতে বিশ্বব্যাপী মোট আক্রান্ত ৬ কোটি সাড়ে ৮৫ লাখে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। আবারও একদিনে প্রায় ২৯শ’ প্রাণহানির ফলে দেশটিতে মৃতের সংখ্যাবিস্তারিত পড়ুন

পর্নগ্রাফির অভিযোগে চীনে মার্কিনসহ ১০৪ অ্যাপ নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ট্রিপ অ্যাডভাইজার অ্যাপসহ নিজেদের স্টোরেজ থেকে ১০৪টি অ্যাপ ডিলিট করেছে চীন। তবে বেশিরভাগ অ্যাপই চীনের মালিকাধীন। এসব অ্যাপের বিরুদ্ধে পর্নগ্রাফি, যৌনবৃত্তি, ভায়োলেন্স, জুয়াসহ নানা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এ নির্দেশ কার্যকর করা হয় বলে জানায় ইকোনমিক টাইমস। চীনের সাইবার স্পেস প্রশাসন জানায়, এসব অ্যাপ দেশটির এক থেকে তিনটি সাইবার আইন ভঙ্গ করে চলছে। তবে এ বিষয়ে এর চেয়ে বাড়তি কোনো তথ্য জানানো হয়নি গণমাধ্যমকে।বিস্তারিত পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তায় জন্মহার বাড়ানোর উদ্যোগ জাপানের!

জাপানে ক্রমাগত কমতে থাকা জন্মহার বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে অর্থায়নের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এই প্রযুক্তি জনগণকে তাদের সঙ্গী খুঁজে পেতে সহায়তা করবে। খবর বিবিসির। লোকজনকে জুটি বাঁধতে সহায়তার জন্য দেশটির যেসব স্থানীয় সরকার ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে অথবা ব্যবহার শুরু করবে, আগামী বছর থেকে তাদের ভর্তুকি প্রদান করা হবে। গত বছর জাপানে ৮ লাখ ৬৫ হাজারেরও কম শিশু জন্মগ্রহণ করেছে যা দেশটির জন্মহারের সর্বনিম্ন রেকর্ড স্পর্শ করেছে। প্রবীণদেরবিস্তারিত পড়ুন

ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

জাতিসংঘ এক প্রস্তাব পাস করে ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে ১৫৩ দেশ ও বিপক্ষে ছয় দেশ ভোট দেয়। এছাড়া, ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া। প্রস্তাবে ইসরায়েলকেবিস্তারিত পড়ুন