রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্রোপচারের পর পেট থেকে বের হল ‘আস্ত সিদ্ধ ডিম’!

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর রীতিমতো তাজ্জব চিকিৎসকেরা! রোগীর পেট থেকে বের হল আস্ত একটি ‘সিদ্ধ ডিম’।

মঙ্গলবার এমন ঘটনাই ঘটেছে ভারতের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে।

ওই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার নিয়েছে। গোটা ভারতে এমন ধরনের ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তারা।

গত ৭০ বছরে গোটা বিশ্বে এই ধরনের ঘটনার সংখ্যা তিরিশেরও কম বলে দাবি আমেরিকার একটি সমীক্ষার।
আর জি কর হাসপাতাল সূত্রে খবর, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ভাবও ছিল তার। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হন।

হাসপাতালের সার্জারি বর্হিবিভাগের ৪ নম্বর ইউনিটে দেখানোর পর প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেন, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে রোগীর। এর পর সিটি স্ক্যানও করানো হয় তার।

সেই রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

এরপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তবে অস্ত্রোপচার করার পর হতবাক হয়ে যান তারা। রোগীর তলপেট থেকে বের হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’।

সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল