Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জানালা ভেঙে পালাল ৮ বন্দি শিশু

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দি শিশু। রবিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা বন্দিদের আবাসিক ভবনের জানালা ভেঙ্গে পালিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রবিবার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙে পালিয়ে গেছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এদিকে যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ শিশু পলায়নের ঘটনায়বিস্তারিত পড়ুন
ডিবিসি নিউজের প্রতিবেদন
ঢাকার ধোলাইপাড়ে বিজয়ের মাসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাঙালির বিজয়ের মাস, ডিসেম্বরেই রাজধানীর ধোলাইপাড়ে উদ্বোধন করা হবে ভাস্কর্যটি। প্রকল্প পরিচালক জানান, চীন থেকে তৈরি করে আনা ধাতবদ্রব্যের ভাস্কর্যটি হবে আইকনিক ও দৃষ্টিনন্দন। চোখে পড়বে দূর থেকেও। ব্রিটিশ আমলে আন্দোলন-সংগ্রামে হাতেখড়ি বঙ্গবন্ধুর। পাকিস্তান আমলে সেই সংগ্রামী জীবন কেবল জনতার ভরসাস্থলই হয়ে ওঠেনি, ইতিহাসের পুনঃনির্মাণও করেছে। পঞ্চান্ন বছরের জীবনে জাতির মুক্তির লড়াইয়ে নেমে কারাগারে কেটেছে চার হাজার ছয়শ’ বিরাশি দিন। শতবিস্তারিত পড়ুন
পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় শত শত যান ।। ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত

পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় শত শত যানবাহন। ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এই জনদুর্ভোগে পড়েছে যাত্রীসহ যানবাহনের শ্রমিকরা। ফলে ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ে আটকে আছে শত শত যানবাহন। রবিবার রাত ১২টা থেকে সোমবার বেলা প্রায় ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর ফেরি চলাচল শুরু হলে যানবাহন পদ্মা পার করতে শুরু করে। যার ফলে পদ্মাপারে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ফেরি পারবিস্তারিত পড়ুন
নড়াইলে ভূয়া ক্যাপ্টেন আটক

বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তি দেয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় (২৯) নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় গত কয়েকদিন ধরে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের কাছে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন
সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরাল-ভাস্কর্য নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষেবিস্তারিত পড়ুন
ধোলাইপাড়ে ভাস্কর্য হবেই: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি। তিনি সুস্থ আছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ বোধ করায় শিক্ষামন্ত্রী রবিবার (৬ ডিসেম্বর) কোভিড-১৯ টেস্ট করেছেন। রাতে তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কালিগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ করে খাস জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীন পল্লির ভ‚মিহীনদের উচ্ছেদ করে ভূমিদস্যু আব্দুস সাত্তার কর্তৃক খাস সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীনরা। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে কালিগঞ্জের বৈরাগির চক ভূমিহীনদের পক্ষে মীর রমজান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা কালিগঞ্জের তারালী ইউনিয়নের বৈরাগির চক ভ‚মিহীন পল্লির ৭টি অসহায় ভূমিহীন পরিবার। এই ভূমিহীনপল্লীতে বিগত ২০০৩ সাল হতে দীর্ঘদিন ধরে ১৬৫ ঘর ভূমিহীন পরিবারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মুক্ত দিবসে নব-নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন

৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নব-নির্মিত ম্যুরাল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর নব-নির্মিত ম্যুরাল পরিদর্শন করেন এবং সেখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
অন্তরঙ্গ ভিডিও ইস্যুতে দেবরকে খুন, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল লাশ!

মামাতো ভাইয়ের বাসায় টাকার বিনিময়ে খাবার খেতো মাধব। বাসায় আসা যাওয়া সুবাদে একসময় দেবর-ভাবীর মধ্যে তৈরি হয় পরকীয়ার সম্পর্ক। সেই সম্পর্ক গড়ায় দেহ-বিনিময় পর্যন্ত। আর তখনই মাধব একান্ত মূহূর্তের কিছু ছবি ও ভিডিও ক্লিপ রেখে দেয় নিজের কাছে। সেই ভিডিওই কাল হয়ে দাঁড়ায় মাধবের। এই ঘটনার শেষ পরিণতি ঘটলো ভাবী বীথি দেবনাথের হাতে দেবর মাধব দেবনাথ খুন হয়ে। খুনের পর প্রায় ৫০ ঘন্টা লাশটিও পড়ে ছিল ভাবীর খাটের নিচে। লাশ পচাবিস্তারিত পড়ুন

