Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর; ৪ আসামির রিমান্ড শুনানি মঙ্গলবার

কুষ্টিয়ায় বহুল আলোচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মামলায় গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড শুনানী মঙ্গলবার হবে। সোমবার বেলা দেড়টার দিকে তাদের কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (সদর আমলী আদালতের) রেজাউল করিমের আদালতে হাজির করে পুলিশের পক্ষে রিমান্ডের আবেদন করা হয়। আদালতের বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মঙ্গলবার রিমান্ড শুনানির আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশি কান্ত জানান, মামলার আসামিদের দুপুরে আদালতে তোলাবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভূটান স্বাক্ষরিত পিটিএ উভয় দেশের সম্পর্ক আরও সুসংহত করবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভূটান পিটিএ পারস্পরিক স্বার্থের দিক দিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও সুসংহত করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ উভয় পক্ষের স্বাক্ষরিত অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) আমাদের দু’দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।’ সেক্ষেত্রে পরবর্তী ৫০ বছর আমাদের অঞ্চলের নাগরিকদের টেকসই উন্নয়ন এবং সুখ-স্বাচ্ছন্দ প্রত্যক্ষ করবে, বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গণভবন থেকে রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে ভূটানের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের শাস্তি পেতেই হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর যারা আঘাত হেনেছে, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জনগণের দাবি। তাদেরকে শাস্তি দিতেই হবে।’ হাছান মাহমুদ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে একথা বলেন। মন্ত্রী বলেন, ‘যাদের কাছে ভাস্কর্য অগ্রহণযোগ্য, তাদের নিজের বা বাবার ছবিও তাদের রাখার কথা নয়।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা দিবেন না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য বছরের পর বছর কষ্ট করেছেন, জেল খেটেছেন। একমাত্র বঙ্গবন্ধুই পেরেছেন দেশকে স্বাধীন করতে। বেলুচিস্তান বা কাশ্মির এখনো স্বাধীনতা পায়নি। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিলেন বলেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। কাজেই বঙ্গবন্ধুর সম্মানে দেশে যে ভাস্কর্য হবে তা নির্মাণে কোনো বাধা দিতে আসবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের মাটিতে হবেই।’ রবিবার মিরপুরের লালকুঠি হাসপাতালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরবিস্তারিত পড়ুন
ঢাকায় ও রাজশাহীতে বিসিক ও প্রিজম প্রকল্পের ২টি প্রশিক্ষণ

রাজধানীতে ‘রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল’ বিষয়ক বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে এ কর্মশালা শুরু হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। রিসার্চ এনালাইসিস এন্ড ডাটা ম্যানেজমেন্ট টুল প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন এবং ১০ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে। অন্যদিকে, প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতিবিস্তারিত পড়ুন
পরিবেশ সুরক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রতিটি জীবই কোনও না কোনোভাবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই জীবজগতের ভারসাম্য বজায় রাখা ও পরিবেশের সুরক্ষার স্বার্থে সকল জীবকেই বাঁচতে দিতে হবে। রবিবার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সেমিনারে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বনমন্ত্রী বলেন, জীববৈচিত্র্যে ভরপুর হাওরেবিস্তারিত পড়ুন
কঠোর নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশে নির্বাচনে সব ধরণের ব্যবস্থা : ডিসি মোস্তফা কামাল

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, ‘শান্তিপুর্ন পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে উপ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনের দিন সাধারণ মানুষ বাঁধাহীনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসন তৎপর রয়েছে।’ নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থী বা তাদের লোকজন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। রবিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলাবিস্তারিত পড়ুন
দেবহাটা হানাদার মুক্ত দিবসের পালিত

দেবহাটায় ৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার ভূমি এস.এমবিস্তারিত পড়ুন
দেবহাটায় উপ-নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন

দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরকারি দেবহাটা পাইলট হাইস্কুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা সহকারী কমিশনারবিস্তারিত পড়ুন
দেবহাটায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

দেবহাটায় কুলসুম খাতুন (২৭) নামের দুই সন্তানের এক জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের নুরুজ্জামানের মেয়ে এবং বদরতলা গ্রামের আবুল হাসানের স্ত্রী। ভোরে পিতার বাড়ীতে অবস্থানকালে নিজের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্বজনরা। নিহত কুলসুমের নানী রাবেয়া খাতুন (৬৫) জানান, শ্বশুর শাশুড়ীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় মাস তিনেক আগে কুলসুম তার দুই সন্তানকে নিয়ে ধোপাডাঙ্গায় পিতার বাড়ীতে চলে আসে। রবিবারবিস্তারিত পড়ুন

