Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার হঠাৎগঞ্জের ভগ্নদশা ব্রীজে দূর্ঘটনার শংকা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ হাইস্কুল সংলগ্ন ব্রীজের রেলিং ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। সীমান্তবর্তী কেঁড়াগাছি থেকে কলারোয়া ও ঝাউডাঙ্গা যাওয়া-আসার অন্যতম প্রধান এই সড়ক। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভগ্নদশা ব্রীজটির রেলিং ভেঙ্গে গেছে। প্লাস্টার খসে পড়েছে। ঢালাই উঠে গেছে। ঢালােইয়ের মধ্যের রড বেরিয়ে পড়েছে। সবমিলিয়ে যেনতেন অবস্থায় পড়ে আছে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তায় হঠাৎগঞ্জ নৌখালের উপরে নির্মিত এই ব্রীজটি। ঝুঁকির মধ্যেবিস্তারিত পড়ুন
কলারোয়া মুক্ত দিবসে যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা

“কলারোয়া মুক্তদিবস” উপলক্ষ্যে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা”। ৬ ডিসেম্বর রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনকে তাঁর বাসায় গিয়ে ওই সম্মাননা জানানো হয়। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, সেবার আহবায়ক শেখ শাহজাহান আলী শাহিন, সদস্য সচিব মিজানুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন, নিয়াজ আহম্মেদ খান প্রমুখ ফুলেল শুভেচ্ছা জানান রণাঙ্গনের এইবিস্তারিত পড়ুন
ভারতের স্বীকৃতি বাংলাদেশের চূড়ান্ত বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল : ড. নিম চন্দ্র ভৌমিক

স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভুটানের পর দ্বিতীয় বিদেশি রাষ্ট্র হিসেবে ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছিল ৬ ডিসেম্বর মন্তব্য করে সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, উপমহাদেশের অন্যতম পরাশক্তি ভারতের এই স্বীকৃতি বাংলাদেশের চূড়ান্ত বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে পূর্ণ বিজয় অর্জনের ১০ দিন আগেই ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত প্রথম স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। রবিবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনে ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দিবস স্মরণে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ৫ আসামি গ্রেপ্তার

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ৫জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্র জানায়, রবিবার ভোররাতে পৃথক এলাকায় নিজেদের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার খোরদো গ্রামের মৃত মীর কাসেম গাজীর পুত্র মিন্টু হোসেন (২৫), বলিয়ানপুর গ্রামের মৃত ওমর আলী মন্ডলের পুত্র আব্দুল জব্বার (৫০), একই গ্রামের নূর ইসলামের পুত্র সোহেল রানা (২২) ও মৃত তালুকদারের পুত্র নুরু ইসলাম (৪০) এবং শিবানন্দকাটি গ্রামের মৃত মোন্তাজ আলী গাজীর পুত্র মাহাবুর রহমান। রবিবার দুপুরেবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার তৈলকুপী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সেবা ডায়গনস্টিক সেন্টার ও তৈলকুপী সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে তৈলকুপী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশিদুল ইসলাম রাজু, শিক্ষক মাওলানা আমিনুর রহমান, তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ আলম, সাংবাদিক আল মামুন ইসলাম ও ইকবাল হোসেন, বর্তমান মেম্বার হাফেজ আবদুল হামিদ, মেম্বারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বাবু হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের আলোচিত বাবু হত্যা মামলার আসামীরা মামলা তুলে নিতে বাদিও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মৃত বদরুদ্দীন সরদারের ছেলে খলিলুর রহমান এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আবিদ হোসেন ওরফে বাবু হত্যায় নেতৃত্বদানকারি একাধিক হত্যাসহ প্রায় ডজন মামলার আসামী কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে কুখ্যাত ডাকাত নুরুল মোড়লও তার সন্ত্রাসী বাহিনীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরায় এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকালে নিহতের স্ত্রী, ভাতিজা ও এক প্রতিবেশীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগের রাত ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামে নিহতের বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় দিনমজুর। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সিসিটিভি ফুটেজ দেখে দু’জন শনাক্ত, ৪জন আটক (ভিডিও)

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে শনাক্ত করেছে পুলিশ। শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সকালে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ভাস্কর্য অবমাননার বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখা গেছে। পুলিশ জানায়, প্রথমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরেবিস্তারিত পড়ুন
কৃত্রিম সূর্য বানালো চীন, তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রির বেশি

কৃত্রিম সূর্য। আসলে যা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকটর। চীন সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দাবি করেছে, তারা একটি কৃত্রিম সূর্য তৈরি করেছে। এর ফলে চীনের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল বলে তাদের দাবি। এই রিঅ্যাকটরের নাম ‘এইচএল-২এম টোকামাক’। চীনের বৃহত্তম ও আধুনিকতম এই নিউক্লিয়ার ফিউশন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিভাইসের মাধ্যমে দূষণহীন শক্তিশালী এই শক্তির উৎস উন্মুক্ত করা সম্ভব বলে বিজ্ঞানীরা মনে করছেন। গরম প্লাজমা দ্রবীভূত করতে এই রিঅ্যাকটর ব্যবহার করে একটি শক্তিশালীবিস্তারিত পড়ুন
৬ ডিসেম্বর কলারোয়া মুক্ত দিবস

১৯৭১ সালের ৬ ডিসেম্বর, বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঠিক ১০দিন আগে এই দিনে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিতাড়িত করে মুক্ত হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ কলারোয়া উপজেলা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর উল্লাসে মেতে ওঠে কলারোয়ার মুক্তি পাগল দামাল ছেলেরা। এই দিনে বীর মুক্তিযোদ্ধারা কলারোয়ার মাটিতে (থানার ভিতরে) উত্তোলন করে স্বাধীন দেশের পতাকা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, মহান মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের অধীনে ছিলো কলারোয়া উপজেলা। পাক হানাদারবিস্তারিত পড়ুন

