শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া মুক্ত দিবসে যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা

“কলারোয়া মুক্তদিবস” উপলক্ষ্যে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবা”।

৬ ডিসেম্বর রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনকে তাঁর বাসায় গিয়ে ওই সম্মাননা জানানো হয়।

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, সেবার আহবায়ক শেখ শাহজাহান আলী শাহিন, সদস্য সচিব মিজানুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন, নিয়াজ আহম্মেদ খান প্রমুখ ফুলেল শুভেচ্ছা জানান রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা কে।
সেসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের সহধর্মীনী সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম, কন্যা কাজিরহাট কলেজের প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না, পুত্র কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব উপস্থিত ছিলেন।

অপশক্তির বিরুদ্ধে সকলকে একমত হওয়ার আহবান জানিয়ে বর্ষিয়ান বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন ‘বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা লালন করা’র তাগিদ দেন।
তিঁনি কলারোয়া মুক্ত দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে শুভেচ্ছা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন