Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ৩-১ গোলে ঝাউডাঙ্গাকে হারিয়ে স্বাগতিক কেঁড়াগাছি ফাইনালে উঠেছে। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত ১৬ দলীয় নক আউট শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় স্বাগতিক ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ও ঝাউডাঙ্গা মর্ডান ক্লাব ফুটবল একাদশ পরষ্পর মুখোমুখি হয়। খেলার শুরুতে কেঁড়াগাছির আত্মঘাতী গোলে ঝাউডাঙ্গা ১ গোলে এগিয়ে যায়। ২৯ মিনিটে কেঁড়াগাছির ১০নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় দারুস ১টিবিস্তারিত পড়ুন
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ৫ ডিসেম্বর শুরু

হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সরকার ৯ মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদানের উদ্দেশ্যে আগামী ৫ ডিসেম্বর ২০২০ থেকে ১৪ জানুয়ারি ২০২১ খ্রিঃ পর্যন্ত ৬ সপ্তাহব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত ক্যাম্পেইন চলাকালে সারাদেশে প্রায় ৩ কোটি ৪০ লক্ষ শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায়বিস্তারিত পড়ুন
নড়াইলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

নড়াইলে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জিআর ২৪/১৭ এর দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি লিটন গাজি (২৭)কে আটক করে পুলিশ। আটক লিটন নড়াইলের বোড়ামারার বিলডুুমুরতলা গ্রামের সরোয়ার গাজির পুত্র।
অভিবাসীদের অধিকার নিশ্চিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

অভিবাসীগণের অধিকার, কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। তাদের বিরুদ্ধে ‘ভীতিউদ্রেকী অপপ্রচার’, ঘৃণা, অসহিষ্ণুতা ও বৈষম্য যেভাবে বেড়ে চলেছে তা মোকাবিলায় বৈশ্বিক সংহতি গড়ে তোলা অপরিহার্য। বুধবার ‘নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক কম্প্যাক্ট’ এর ওপর জাতিসংঘ মহাসচিবের প্রথম দ্বি-বার্ষিক রিপোর্ট প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রদত্ত প্যানেল বক্তব্যে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বৈশ্বিক অভিবাসন কম্প্যাক্ট গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ওবিস্তারিত পড়ুন
ড. মোমেনের আরোগ্য কামনা করলেন চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে লেখা এক বার্তায় চীনের পররাষ্ট্র মন্ত্রী উল্লেখ করেন, ড. মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যে কোন ধরনের সহযোগিতা দিতে চীন সবসময় প্রস্তুত রয়েছে। ওয়াং ই বলেন, প্রকৃতপক্ষে, আমাদের সকলের জন্য এটি একটি কঠিনবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় বিপুল সাড়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ১০০ দিনব্যাপী অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’এর প্রথম দিনে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই নিবন্ধন করেছেন ৩ লক্ষাধিক প্রতিযোগী। তাদের মধ্যে প্রথম দিনের কুইজে অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ৬৮৮ জন প্রতিযোগী। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সঠিক উত্তরদাতাদের মধ্য হতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ১০০ জন। জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অনলাইন কুইজবিস্তারিত পড়ুন
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৩ বছরপূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৩ বছরপূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতির বাণী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৩ বছরপূর্তি’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : “পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৩ বছরপূর্তি উপলক্ষ্যে আমি পার্বত্য এলাকার সকল অধিবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার বাংলাদেশের তিন পার্বত্যজেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। যুগ যুগ ধরে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণিলবিস্তারিত পড়ুন
পৌর নির্বাচনে মেয়র পদে
নড়াইল সদরে ১১ ও কালিয়ায় ১০ জনের আ.লীগের আবেদন ফরম জমা

আসন্ন নড়াইল সদর ও কালিয়া পৌর নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম জমা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সদরে আন্জুমান আরা, আশিকুর রহমান মিকু, হুরজাহান বেগম, মোঃ ওয়াহিদুজ্জামান সহ ১১জন ও কালিয়া পৌরসভার বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটন, সাবেক মেয়র বিএম ইকরামুলক হক টুকু, বিএম ইমদাদুল হক টুলু, মোঃ শাহিদুল ইসলাম শাহি, ওয়াহিদুজ্জামান হিরা সহ ১০জন, জেলা আওয়ামী লীগ কার্যালয় জীবনবৃত্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। বুধবার বিকালবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলা: সাক্ষ্য দিলেন গাড়ি চালক ও দুই সাংবাদিক

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধীদলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলায় আরো তিন জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামীদের উপস্থিতিতে সাক্ষ্য দেন গাড়িচালক শেখ নজিবুল্লাহ, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান। এ নিয়ে এ মামলায় মোট ৩০ জন স্বাক্ষীর মধ্যে ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্যবিস্তারিত পড়ুন
পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনছে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনছে। সেইসাথে মূল্যায়ন পদ্ধতি, শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণে পরিবর্তন আনছে। প্রযুক্তি, নারী ও প্রতিবন্ধীবান্ধব শিক্ষা অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষায় সবার অভিগম্যতা যেন থাকে তা সরকার নিশ্চিত করছে। মন্ত্রী মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন ও বধ্যভূমির স্মৃতিফলক উন্মোচনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কারিগরিবিস্তারিত পড়ুন

