শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মুজিব জন্মশত বর্ষ

কলারোয়ায় ১’শ জন ভূমিহীন পাচ্ছেন ভূমি ও গৃহ ।। কর্মসূচীর উদ্বোধন

কলারোয়ায় ভূমিহীন হতদারিদ্রদের মাঝে ভূমি প্রদান করে সেখানে গৃহ নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর বেলা ১টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো.বদিউজ্জামান। ‘মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে’ রাজপুর চৌরাস্তার খাটাল মোড় নামক ওই স্থানে ভূমিহীন হতদারিদ্র আব্বাস আলী ফকিরকে দেয়া জমিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সেখানে ৮টি গৃহ নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হতদারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। ‘আমার মাস্ক, আমার সুরক্ষা’-এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ‘কোভিড-১৯’ এর সুরক্ষা সামগ্রী হিসাবে অসহায় ও অসচেতন মানুষের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সেসময়ে মাস্কের পাশাপাশিবিস্তারিত পড়ুন

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই

কলারোয়ায় প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী প্রকৃত অসহায় হতদরিদ্র ভূমিহীনদের যাচাই বাছাই করে ভূমিহীনদের জমি এবং যাদের ঘর নাই তাদেরকে ঘর প্রদান কর্মসূচির আওতায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের জমি চিহ্নিতকরণ ও প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাই শুরু হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই যাচাই বাছাই করেন। সেসময় উপস্থিতবিস্তারিত পড়ুন

মুজিববর্ষ

দেবহাটায় ভূমিহীনদের পাঁকা ঘর প্রধানমন্ত্রীর উপহার: রুহুল হক এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি নেই ঘর নেই তাদেরকে সরকারি জমিতে সরকারি খরচে বাসযোগ্য গৃহ নির্মান করে দেয়া হচ্ছে। পাশাপাশি একই প্রকল্পের আওতায় যাদের গৃহ নির্মানের মতো জমি আছে অথচ দরিদ্র হওয়ায় তারা গৃহ নির্মান করতে পারছেননা তাদেরকেও সরকারি খরচে বাসগৃহ নির্মান করে দিচ্ছে সরকার। পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে জনগনের কল্যানের জন্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব এইডস দিবস পালিত

বিশ্ব এইডস দিবস কলারোয়ায় পালিত হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এইডস-এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার মহিদুল আলম, ডাক্তার গাজীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি সম্মেলন

এগিয়ে চলার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মিছিল পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমরা নিরপেক্ষ নই বরং সত্যের পক্ষে। বস্তুনিষ্ঠতার ব্যাপারে আমারা দলমত ও ব্যাক্তির উর্ধ্বে। সত্য প্রকাশে জনতার মিছিল কখনো কারও কাছে মাথানত করবে না। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে সাপ্তাহিক জনতার মিছিল’র প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চেষ্টাবিস্তারিত পড়ুন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় কলারোয়ার ড. সুভাষ চন্দ্র সাহা

কলারোয়ার ড. সুভাষ চন্দ্র সাহা বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায়। বিজ্ঞানী সুভাষ চন্দ্র সাহা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দবাঁটরা গ্রামের কৃষক পরিবারের সন্তান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশনা সংস্থার (আইসিএসআর ল্যাব) সমন্বিত জরিপে বিশ্বসেরা ২% বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন তিনি। ড. সুভাষ চন্দ্র সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজী সিডনী’র মেকানিক্যাল এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার। সম্প্রতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয়বিস্তারিত পড়ুন

একনেক-এ ২ হাজার ১০০ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি একনেক- দুই হাজার ১১৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়সংবলিত ৪টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৪৪০ কোটি ৮৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩০০ কোটি ৮৩ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ৩৭৩ কোটি ৫০ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক এর সভায়বিস্তারিত পড়ুন

গোলাম রহমান ব্রাইটের কবিতা: “কথা দাও”

“কথা দাও” গোলাম রহমান ব্রাইট কত কল্পনা মাথাচাড়া দেয় কত ভ্রম মনেতে আমার রিপুর তাড়না ইন্দ্র ছুঁয়েছে মন বলছে আজ পাবো তোমায়। নির্ঘুম রাতের অবসন্ন আঁধারে কি যেনো হয় কেমন লাগে পুরনো চিঠির কথামালা পড়ে আশার আলো মনেতে জাগে। কৌতুহলী মন কোমলতা খোঁজে লুকানো আঁচলের ভাঁজে নিটোল চারণার একেকটি ছন্দ স্পৃহা জাগায় প্রতিটি কাজে। ক্ষণিকের এই আবেদন মোহিত হোক তোমারই অন্তরে মনোবীণার তার ভারী হয়ে ওঠে দুর্লভ কোন প্রান্তরে। তোমার দেখানোবিস্তারিত পড়ুন

‘প্রাচীন নিদর্শন’ নড়াইলের লক্ষ্মীপাশার সিদ্বেশ্বরী কালিমাতা মন্দির

শিক্ষা, শিল্প সাহিত্য, সংস্কৃতির চারণ ক্ষেত্র নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া উপজেলা। ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম ধারক শতাব্দী প্রাচীন লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশার শ্রী শ্রী সিদ্বেশ্বরী কালিমাতা মন্দির ‘প্রাচীন নিদর্শন’ তথা ঐতিহ্যের স্মারক হিসেবে স্বগৌরবে আজও দাঁড়িয়ে রয়েছে। নবগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে প্রায় চারশ বছরের পুরানো এই কালি মা শ্রী শ্রী সিদ্বেশ্বরী নামে পূজিত হয়ে আসছেন। প্রতিদিন এ পুণ্যস্থানে পূজা- অর্চণা, নিত্য ভোগরাগ, পাঠাবলি সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালিত হয়ে আসছে। বাংলা ভাষাভাষিবিস্তারিত পড়ুন