Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় রোটারী ক্লাব অব রয়েলের উদ্যোগে অসহায় ও দারিদ্রদের ফ্রী চক্ষু শিবির

রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র সার্বিক সহযোগিতায় ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে গরীর অনুষ্ঠিত হয়। দক্ষ চক্ষু চিকিৎসাক দিয়ে ৬২৫ জন্য রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০জন রোগীকে খুলনা শিরোমনিতে বিনামূল্যে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। বাকি ৮০ জনকে অপারেশন আগামী ১৬ ডিসেম্বর করা হবে। রোটারিয়ান আসাদুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন রোটারিয়ান সিরাজুল ইসলাম, তারেকুজ্জামান খান, ফারুকুল ইসলাম, আবু মুছা, এমএ লতিফ, তানভির মুরাদ মুন্না, মাহবুববিস্তারিত পড়ুন
গল্প নয়, সত্যি..

পরীক্ষিৎ চৌধূরী অবশেষে সুখবর আসা শুরু হলো। রাজধানীতে যাত্রা শুরু করলো ন্যাশনাল অটিস্টিক একাডেমি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ শিক্ষার্থীদেরকে শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করতে আপাতত ঢাকায় ভাড়া বাসায় অস্থায়ী ভিত্তিতে নির্মিত হলো জাতীয় অটিস্টিক একাডেমি, ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ, সংক্ষেপে নান্ড। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই একাডেমির মাধ্যমে বৃত্তিমূলক ও অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে সক্ষম করে গড়ে তোলা হবে। দেওয়া হবে আবাসিক সুবিধা। উপযুক্ত আইসিটি প্রশিক্ষণও নিশ্চিত করা সম্ভববিস্তারিত পড়ুন
যাবজ্জীবনে ৩০ বছর, রায়ে ‘আমৃত্যু কারাদণ্ড’ বললে বাকি জীবন জেলে: আপিল বিভাগ

যাবজ্জীবনের প্রাথমিক অর্থ দণ্ডিতের বাকি জীবন হলেও দণ্ডবিধি ও ফৌজদারী কার্যবিধির আওতায় সাজা হয় ৩০ বছর। তবে আদালত নির্দিষ্ট করে আমৃত্যু কারাদণ্ড বলে দিলে আসামিকে বাকি জীবন জেলেই কাটাতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ আপিল বিভাগেরই এমন রায় ‘অসামঞ্জস্যপূর্ণ’ দাবি করে আসামিপক্ষ যে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছিল, সে আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দিয়েছে। আবেদনটি সংখ্যাগরিষ্ঠতারবিস্তারিত পড়ুন
এইডস রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার বিশেষ বিবৃতিতে জানিয়েছেন, দেশ থেকে এইডস ২০৩০ সালের মধ্যে নির্মূল করার লক্ষ্যে কাজ করতে স্বাস্থ্যখাতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কিছু নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যখাত এসব নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশে যখন এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশে এই সংখ্যা ক্রমশ হ্রাসমান রয়েছে। এই করোনা সময়েও এইডস রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং সরকার এইডসবিস্তারিত পড়ুন
বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

আগামীকাল বুধবার থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবেন। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদনবিস্তারিত পড়ুন
এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি : শ্রাবন্তীর স্বামী রোশন

সম্ভবত বিয়ে ভাঙার আগে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এভাবে বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শ্রাবন্তী। রাজীব বিশ্বাসের সময় সোশ্যাল মিডিয়া আসেনি। কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদের সময় কোনও সাড়াশব্দ ছিল না কারও মুখেই। ব্যতিক্রম রোশান সিং। তিনি কিন্তু ছেড়ে কথা বলছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তীর প্রতিটি পদক্ষেপে নজরে রাখছেন এবং সুযোগ মতো কড়া জবাব দিচ্ছেন তিনি। ফের কী নিয়ে রেষারেষি তারকা দম্পতির মধ্যে? অতি সম্প্রতি শ্রাবন্তী নিজের মা-বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনেবিস্তারিত পড়ুন
যাবজ্জীবন দণ্ড নিয়ে চূড়ান্ত রায়ে যা বললেন আপিল বিভাগ

‘যাবজ্জীবন সাজার মেয়াদ আমৃত্যু কারাদণ্ড’ বলে চূড়ান্ত রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালত চাইলে প্রেক্ষাপট বিবেচনায় ৩০ বছর কারাদণ্ড দিতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে বলা হয়, প্রাথমিক অর্থে যাবজ্জীবন কারাবাস মানে কোনও দণ্ডিতের বাকি জীবন। ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির এ-সংক্রান্ত বিধানগুলো একসঙ্গে পড়লে যাবজ্জীবন মানে ৩০ বছরের কারাবাস। তবে আদালত,বিস্তারিত পড়ুন
কিডনি সমস্যা দূর করে এলাচ

এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ দূর করতে সাহায্য করে। এলাচ উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। কালো এলাচ ঠাণ্ডা ও কফজনিত সমস্যা দূর করে। এর অ্যান্টিসেপ্টিক সমৃদ্ধ বীজ থেকে পাওয়া তেল যা গলাব্যথা সারাতে কার্যকর। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে। এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন। চলুন জেনে নিই, এলাচের কিছু অবিশ্বাস্য উপকারিতার কথা। পেটের সমস্যা দূর করে এলাচ পেটের ফাঁপা অবস্থা হ্রাসবিস্তারিত পড়ুন
করোনা থেকে বাঁচতে ভারতে যে মুরগির চাহিদা তুঙ্গে!

ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কালো মুগরি বা কড়কনাথ মুরগির কথা এখন জেনে গেছেন অনেকে। আদিবাসী এলাকার এই মুরগির বিক্রি বাড়ছে। নানা রোগ থেকে বাঁচতে এমনকি করোনা বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই মুরগিতেই ভরসা রাখছেন সাধারণ মানুষ। মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপালে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি তথ্য বলছে, করোনার প্রকোপ বাড়তেই কড়কনাথ মুরগির চাহিদাও বড়েছে। ফলে কড়কনাথ মুরগির উৎপাদন ও বাড়ানো হচ্ছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন ও বিক্রিতে জোরবিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালিতে কম্বল বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার হিসাবে কলারোয়ার যুগিখালিতে অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শিতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) বেলা ১১টার দিকে যুগিখালী যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০জন অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের উদ্বোধন করেন যুগিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল, এরশাদ আলী, শাহাজান সরদার, আবু বক্কর মোড়ল, আব্দুরবিস্তারিত পড়ুন

