বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা থেকে বাঁচতে ভারতে যে মুরগির চাহিদা তুঙ্গে!

ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কালো মুগরি বা কড়কনাথ মুরগির কথা এখন জেনে গেছেন অনেকে। আদিবাসী এলাকার এই মুরগির বিক্রি বাড়ছে। নানা রোগ থেকে বাঁচতে এমনকি করোনা বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই মুরগিতেই ভরসা রাখছেন সাধারণ মানুষ।

মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপালে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সরকারি তথ্য বলছে, করোনার প্রকোপ বাড়তেই কড়কনাথ মুরগির চাহিদাও বড়েছে। ফলে কড়কনাথ মুরগির উৎপাদন ও বাড়ানো হচ্ছে।

চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন ও বিক্রিতে জোর দিতে চাইছেন সরকারি কর্মকর্তারাও। এতে পোল্ট্রি ফার্মিংয়ে লাভের মুখ দেখবেন বিক্রেতারা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি নিয়ে এসে এর ডিম বা ছোট কড়কনাথ নিয়ে যাচ্ছেন পোল্ট্রি ব্যবসায়ীরা। নিজেদের এলাকায় গিয়ে এর ব্যবসা শুরু করতে চাইছেন বহু মানুষ, জানিয়েছেন স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তারা।

কী গুণ রয়েছে এই কালো মুরগির? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি এর মাংসে ফ্যাট কম এবং বেশি প্রোটিন রয়েছে। যারা হার্টের সমস্যায় ভুগছেন বা নিঃশ্বাসের সমস্যা রয়েছে, তাদের জন্যও খুব উপকারী এই মাংস।

গত বছর কালো মুরগি বা কড়কনাথ মুরগির উৎস ঝাবুয়া জেলা। গত বছরই এই মাংসের জন্য জিআই অনুমোদন মিলেছে। স্থানীয়ভাবে একে কালামাসি বলা হয়। সাধারণ মুরগির থেকে এর দাম অনেক বেশি।
সূত্র: নিউজ১৮

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা