শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি : শ্রাবন্তীর স্বামী রোশন

সম্ভবত বিয়ে ভাঙার আগে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এভাবে বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শ্রাবন্তী। রাজীব বিশ্বাসের সময় সোশ্যাল মিডিয়া আসেনি। কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদের সময় কোনও সাড়াশব্দ ছিল না কারও মুখেই।
ব্যতিক্রম রোশান সিং।
তিনি কিন্তু ছেড়ে কথা বলছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তীর প্রতিটি পদক্ষেপে নজরে রাখছেন এবং সুযোগ মতো কড়া জবাব দিচ্ছেন তিনি। ফের কী নিয়ে রেষারেষি তারকা দম্পতির মধ্যে?

অতি সম্প্রতি শ্রাবন্তী নিজের মা-বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে বলেন, তাকে সব অবস্থায় সমর্থন জানিয়ে এসেছেন এরাই।

সেখানে তার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। ছবি দেখে অনুরাগীরা নতুন জল্পনায় মেতেছেন।

ভোলেননি রোশান।
শ্রাবন্তীর এই পোস্টের পরেই তার পাল্টা পোস্ট আত্মজা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ধার করে।
কী বলা হয়েছে সেখানে? ‘সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাসের মধ্যে লুকিয়ে। বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন।’

রোশান এই উক্তির সমর্থনে অর্থপূর্ণ ক্যাপশনও লিখেছেন, ‘আমি পুরোপুরি সহমত। স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তার নামে জোর করে সিঁদুর পরেন। এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি।’

শ্রাবন্তীর সিঁথির সিঁদুর কি তা হলে অশান্তি চাপা দিতে? রোশানের কথায় ইঙ্গিত মিলছে তেমনটাই। এর আগে করবা চৌথ বা বিজয়া দশমীতেও চওড়া করে সিঁদুর নেন অভিনেত্রী। তখন কিন্তু রোশান এ রকম কোনও মন্তব্য পোস্ট করেননি।

যদিও সোশ্যাল মিডিয়ায় রেষারেষির সূত্রপাত রোশানের হাত ধরেই। ফিটনেস জিম সেন্টার নিয়ে শ্রাবন্তীকে প্রথম কটাক্ষ করেন তিনি। তার পরেই মিম শেয়ার করে ইঙ্গিতে জানান, একজন ছেলের বিয়ে মানে জীবন নষ্ট হয়ে যাওয়া।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়