শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষ

দেবহাটায় ভূমিহীনদের পাঁকা ঘর প্রধানমন্ত্রীর উপহার: রুহুল হক এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি নেই ঘর নেই তাদেরকে সরকারি জমিতে সরকারি খরচে বাসযোগ্য গৃহ নির্মান করে দেয়া হচ্ছে। পাশাপাশি একই প্রকল্পের আওতায় যাদের গৃহ নির্মানের মতো জমি আছে অথচ দরিদ্র হওয়ায় তারা গৃহ নির্মান করতে পারছেননা তাদেরকেও সরকারি খরচে বাসগৃহ নির্মান করে দিচ্ছে সরকার।

পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে জনগনের কল্যানের জন্য এমন প্রকল্পের নজির না থাকলেও বাংলাদেশের মানুষের জন্য এমন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভুয়সী প্রসংশাও করেন রুহুল হক এমপি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষর কল্যানে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের আত্মসামাজিক উন্নয়নে সরকার একদিকে যেমন একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা, কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছেন তেমনি অন্যদিকে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উন্নয়ণমুখী প্রকল্পের উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করছেন। দেশের প্রত্যেকটি অঞ্চল সমুহে শতভাগ বিদ্যুতায়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, শতভাগ বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভাবস্থা ও মাতৃত্বকালীন ভাতা নিশ্চিত করেছে সরকার। সর্বশেষ মুজিব বর্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবেনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রæতির বাস্তবায়নে আশ্রায়ন-২ প্রকল্প হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা উপজেলার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য বাসযোগ্য সরকারি সর্বমোট ২৯টি বাসগৃহের মধ্যে কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় চলমান গৃহনির্মান কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাসগৃহ নির্মানের উদ্বোধনকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বশার, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউপি সদস্য বিকাশ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন