শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই

কলারোয়ায় প্রকৃত ভূমিহীনদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী প্রকৃত অসহায় হতদরিদ্র ভূমিহীনদের যাচাই বাছাই করে ভূমিহীনদের জমি এবং যাদের ঘর নাই তাদেরকে ঘর প্রদান কর্মসূচির আওতায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের জমি চিহ্নিতকরণ ও প্রকৃত ভূমিহীন পরিবার যাচাই-বাছাই শুরু হয়েছে।

মঙ্গলবার (১ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই যাচাই বাছাই করেন।

সেসময় উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সদস্য হিসাবে স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদস্যা, ১জন করে শিক্ষক ও ১জন করে ইমাম।

সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

ইউএনও মৌসুমী জেরীন কান্তা বলেন, ‘মুজিব জন্ম শত বার্ষিকীতে কোন মানুষ গৃহহীন থাকবে না- এটা প্রধানমন্ত্রীর ওয়াদা। তাই খুব স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগী যাচাই বাছাই করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন