Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘গানম্যান’ নিয়ে অনুশীলনে এলেন সাকিব

হত্যার হুমকি পাওয়ার পরে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বাড়তি নিরাপত্তা নিয়ে অনুশীলন করেছেন। বুধবার সকালে সাকিব মিরপুরে আসেন অনুশীলন করতে। সেসময় তার সঙ্গে একজন গানম্যানকে দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘অবশ্যই বিষয়টি (প্রাণনাশের হুমকি) উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা সেটা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকেবিস্তারিত পড়ুন
শার্শায় ৩ কেজি গাঁজাসহ আটক ২

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৩ কেজি গাঁজাসহ মিলন হোসেন (২৮) ও সোহাগ হোসেন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধার সময় বাগআঁচড়া মাকলার বিল এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটক মিলন হোসেন বেনাপোল ঘিবা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সোহাগ হোসেন একই গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক উত্তম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া মাকলার বিল এলাকায় অভিযানবিস্তারিত পড়ুন
রসুন রোপনে ব্যস্ত মনিরামপুরের খালিয়া গ্রামের কৃষকরা

মনিরামপুরের রাজগঞ্জের খালিয়া গ্রামের মাঠে মাঠে সারিবদ্ধ ভাবে বসে বাটি-ডালা হাতে নিয়ে রসুন রোপন করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তারা প্রায় পাঁচ যুগেরও বেশী সময় ধরে রসুন চাষ করে আসছেন এ গ্রামের মাঠে। অনেক পরিবার রসুন চাষের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন এনেছেন। ভূমিহীন চাষিরা অন্যের জমি বর্গা নিয়েও রসুন চাষ করে থাকেন। ভোজন বিলাসীদের কাছে রসুন একটি অতিপ্রিয় মসলা। প্রায় সব ধরনের খাবার তৈরিতে রসুনের ব্যবহার রয়েছে। বাজারে রসুনের আচার,বিস্তারিত পড়ুন
মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র শ্বশুর মিজানুর রহমান খান রবি আর নেই

সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান রবি আর নেই। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৯বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত মিজানুর রহমান খান রবি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র শ্বশুর ও প্রধান শিক্ষক নাসরীন খান লিপি’র বাবা এবং সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর নেত্রী অদিতি আদৃতা সৃষ্টির নানা। বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এবংবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ একজন আটক

যশোরের শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে মাহাবুবুর রহমান (২৮) নামে এক যুবককে ৮০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে। সে ঝিকরগাছা উপজেলার মঠবাড়ী গ্রামের হানিফ মিয়ার ছেলে। বাগআঁচড়া সাতমাইল এলাকায় পাকা রাস্তার উপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘বুধবার সকালে সাতমাইল এলাকায় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কথামত মোটরসাইকেল এর সিটের নিচ থেকেবিস্তারিত পড়ুন
খেজুর গাছের রসের যশ ধরে রাখতে কেশবপুরে গাছিদের শপথ

যশোরের কেশবপুরের ঐতিহ্য ধরে রাখতে গাছিরা ভেজালমুক্ত খেজুরের গুড় তৈরির শপথ গ্রহণ করেন। বুধবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত তাঁদের শপথ বাক্য পাঠ করান। মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশের সভাপতিত্বে গাছি প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা বিজয়ে আ.লীগের বর্ধিত সভা

আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপত্বি মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, শেখ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, আজহারুল ইসলাম, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নারী নেত্রী নাসরিন খান লিপি’র পিতার মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টির শোক

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য নারী নেত্রী নাসরিন খান লিপি’র পিতা এবং সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র শ্বশুর বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার, এক সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী মিজানুর রহমান খান রবি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার বিকাল ৪টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বাদ যোহর রসূলপুর ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুস্থ ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ ।। দোয়ানুষ্ঠান

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এর পক্ষ থেকে সাতক্ষীরায় অসহায়, দুস্থ, বিধবা, এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগদ অর্থ, বস্ত্র বিতারণ ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলাবিস্তারিত পড়ুন
নড়াইলের পৌর মেয়র ডেঙ্গুতে আক্রান্ত, চিকিৎসার্থে হেলিকপ্টারে ঢাকায়

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। বুধবার দুপুরে হেলিকপ্টার করে অসুস্থ মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ঢাকায় নেওয়া হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন। এসময় দলের সহ নড়াইলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নড়াইল পৌরবাসি জাহাঙ্গীর বিশ্বাসের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। আল্লাহ্ যেন আমাদের নেতাকে আমাদের মাঝে সুস্থ্যভাবে ফিরিয়ে দেন বলেওবিস্তারিত পড়ুন

