শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পেরুর বিপক্ষে দাপুটে জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ০-২ গোলে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। পেরুর রাজধানী লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গনসালেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস। খেলায় বল দখল বা পাস। অনেক কিছুতেই ম্যাচে এগিয়ে ছিল পেরু। তবে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হার বাঁচাতে পারল না দলটি। দুর্দান্ত খেলে ম্যাচের প্রথম ২৮ মিনিটেই যে তাদের সব আশা ভরসাবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা গয়েশ্বর-টুকু-ইশরাকসহ শতাধিক নেতাকর্মীকে আগাম জামিন

রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গয়েশ্বচন্দ্র রায়, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৯ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৫৯ লাখ ৩২ হাজার ৫৬৪ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৩ লাখ ৪২ হাজার ৯৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৩৬১ জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটেবিস্তারিত পড়ুন

সাত মাস বন্ধ থাকার পর সবুজে সবুজে ভরে উঠেছে সুন্দরবন

করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর সবুজে সবুজে ভরে উঠেছে সুন্দরবন। দেখা মিলছে পশু-পাখির। আম্পানের ক্ষতি কাটিয়ে সুন্দরী, গেওয়া, গরানের বনে এখন সবুজের সমারোহ। বিচরণ বেড়েছে হরিণ, ডলফিনসহ বন্য প্রাণির। পশ্চিম সুন্দরবনের মুন্সীগঞ্জ, কলাগাছিয়া, কটকা, হিরোনপয়েন্ট, হাড়বাড়িয়া, আন্ধারমানিকসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত গাছগুলো দীর্ঘ বিশ্রামে যেন প্রাণ ফিরে পেয়েছে। সুন্দরবনে জীবিকা আহরণকারী জেলে-বাওয়ালী মৌয়ালরা বলছেন, আগের তুলনায় বনে পশুপাখি অনেক বেশি চোখে পড়ছে। খোলপেটুয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ডলফিনের দেখা মিলছে। যেটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা: আদালতে সাক্ষ্য দিলেন মুনসুর আহমেদ

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। তিনি এ মামলার ১০ম সাক্ষী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে সাক্ষ্য দেন তিনি। তবে, তার সাক্ষ্য গ্রহণ করা হলেও সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ আদালতে লিভ টু আপিল শুনানীর জন্য দিন ধার্য হওয়ায় সাক্ষীর জেরাবিস্তারিত পড়ুন

রাস্তা দখল রেখে ব্যবসা করায় কলারোয়ায় কয়েকজনকে জরিমানা

রাস্তা দখল রেখে ব্যবসা পরিচালনা করায় কলারোয়ার কয়েকজন দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার কলারোয়া বাজারের পশুহাট মোড়সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান, ‘কলারোয়া বাজারের বিভিন্ন যায়গায় সরকারি রাস্তা ও রাস্তার পাশের ফুটপাত অবৈধ দখল করে অনেকে দোকানপাট ও ব্যবসা পরিচালনা করছেন। ওই সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সেসময় ৯টি মামলায় কয়েকজনবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টের সেমিতে বাগআঁচড়ার মহিষা

কলারোয়ার চন্দনপুরে মুজিব বর্ষ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে শার্শা উপজেলার বাগআঁচড়ার মহিষা এমএফসি স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ৩য় খেলায় বেনাপোলের কাগজপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে মহিষা। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় ও ৯নং জার্সিধারী খেলোয়াড় ১টি করে মোট ২টি গোল করেন। বিরতীর পর দ্বিতীয়ার্ধে ৯নং জার্সিধারী খেলোয়াড় নিজের ২য় ও দলের ৩য় গোল করে শেষ পর্যন্ত বিজয়বিস্তারিত পড়ুন

আগামি ইউপি নির্বাচন

কলারোয়ার জয়নগর ইউনিয়নে আ.লীগের মতবিনিময় সভা

কলারোয়ার জয়নগর ইউনিয়নে আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন গতিশীল ও নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সভার আয়োজন করে ইউনিয়ন আ.লীগ। সভায় বক্তরা বলেন, ‘জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থীকে জয়ী এবং দলকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে। নৌকা বিজয়ী থাকলে ইউনিয়নে সেবার সুযোগ ও উন্নয়নের ধারা তরান্বিত অব্যাহত থাকবে।’ ইউনিয়ন আ.লীগেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরের হাট-বাজারে ভারতীয় কীটনাশকে সয়লাব, ব্যবহার হচ্ছে সবজিতে

যশোরের মনিরামপুরের রাজগঞ্জের হাট-বাজারে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভারতীয় কীটনাশকে সয়লাব হয়ে গেছে। চাষিরা এইসব ভারতীয় কীটনাশক সবজিতে ব্যবহার করছে দেদারছে। এতে হুমকির মুখে রয়েছে স্বাস্থ্যখাত। জানা গেছে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী হাট-বাজার গুলোতে প্রায় শতাধিক খুচরা কীটনাশক বিক্রেতা রয়েছে। এরা প্রতিনিয়ত মানব দেহের জন্য ক্ষতিকর ভারতীয় কীটনাশক বিক্রি করছে। যা বাংলাদেশে বিক্রি করার কোনো অনুমোদন নেই। বিশেষ করে মানবদেহের ক্ষতিকর অত্যান্ত শক্তিশালী ভারতীয় কীটনাশক এ অঞ্চলের বাজারগুলোতে বিক্রিবিস্তারিত পড়ুন

শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় ১০০ বোতল ফেনসিডিলসহ আনিসুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরের দিকে কাশিপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আনিসুর উপজেলার কাশিপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে ও ডিহি ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডিবি পুলিশ পরিদর্শক মাসুম কাজী, এসআই চন্দ্র কান্ত গাইন, এএসআই এসএম এরশাদ হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি)বিস্তারিত পড়ুন