রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পাটকেলঘাটায় জুয়া খেলার অপরাধে ৬ ব্যক্তি আটক

তালা উপজেলার পাটকেলঘাটায় জুয়া খেলার অপরাধে ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পাটকেলঘাটা এলাকার আবির হোসেন (২৭), আলামিন গাজী (২২), মনিরুল ইসলাম মনির (২৩), সাইদ গাজী (২৫), শেখ কিসমত আলী (৪২) ও মহিদুল ইসলাম (২৮)। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এস আই) জয় বালা জানান, খাদ্যগুদামে পাশের একটি বাড়ি থেকে বৃহষ্পতিবার রাতে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রজু করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন

কেশবপুরে দিবা-রাত্রি ৩২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে কলাগাছি চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুরে ৩২ দলীয় দিবা-রাত্রি শর্ট পিচ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মালতিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে কলাগাছি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার চুয়াডাঙ্গা অগ্রগামী সংঘ আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার দিবা-রাত্রি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ফজলে রাব্বি বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর সরদার, লিটন ইলেক্ট্রনিক এন্ড গিফট কর্নার প্রঃ লিটন সরদার, রিফাদবিস্তারিত পড়ুন

বাইডেনের জয় সময়ের ব্যাপার মাত্র

ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্প থেকে সামান্য এগিয়ে গেছেন বাইডেন। বর্তমানে সেখানে রিপাবলিকানদের থেকে ৯০০ ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। জর্জিয়ায় বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৩৯ শতাংশ ভোট। ট্রাম্প আছেন ৪৯ দশমিক ৩৭ শতাংশ ভোট নিয়ে। ট্রাম্প থেকে শূন্য দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে বাইডেন। রাজ্যের ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল এখনও আসেনি। জয়ের জন্য বাইডেনের দরকার মাত্র ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। জর্জিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। সেখানে বাইডেন জয়ী হলে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক লুৎফর রহমানের কবর জিয়ারতে বিএনসিসি’র ডিজি

ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। শুক্রবার দুপুরে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের বাসভবনের পার্শ্ববর্তী কবর জিয়ারত করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক নবিউল ইসলাম, সুইডেনের সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপক শাহনাজ খান, ভাষা সৈনিক লুৎফর রহমানের স্ত্রী কারিমুন নেছা, পুত্র জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

দেবহাটা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মনি

দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যাক্তিগত কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি-৩ নং অফিসের শেখ হাসিনার ব্যাক্তিগত সহকারী শামীম হোসেন ও আলাউদ্দীন মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্রটি জমা নেন। এর আগে গত দুদিনে একই পদের জন্য মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন

লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবে মতবিনিময়

দেবহাটায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। আগামি ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিতের জন্য ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন আয়োজকরা। বর্তমানে টুর্নামেন্টটি সুষ্ঠভাবে সম্পন্নে জন্য আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষের পথে। প্রতিবছর বিজয় দিবসকে ঘিরে দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে লক্ষ টাকার এ ফুটবলবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ.সভাপতি মো. এরশাদ আলী, যুগ্ম সম্পাদক এসএম ইসহাক, সাংস্কৃতিক ও আইসিটি সম্পাদক মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল কুদ্দুস, সাধারণ সদস্য জিএম ফারুখ হুসাইন, মো. জামাত আলী প্রমুখ।বিস্তারিত পড়ুন

কেশবপুর অনলাইন চিত্রাংকন প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ

যশোরের কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে অনলাইন চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরর করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের আল আমিন মডেল একাডেমী চত্বরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু। প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক উৎপল দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা অগ্রণী ব্যাংকের পিন্সিপাল অফিসার আলাউদ্দীন খান বাবু, উপজেলাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও ইসলামের অবমাননার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে মনিরামপুরের রাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজগঞ্জ তাওহীদি জনতার আয়োজনে শুক্রবার বাদ আছর রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে রাজগঞ্জ চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আবার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শত শত মুসল্লিরা অংশ নেন। ঝাঁপা ইউনিয়নবিস্তারিত পড়ুন

ফ্রান্সে মহানবী (স.) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর বিক্ষোভ মিছিল

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দাইতলা-ফতেপুর গ্রামের রাসুল প্রেমিকগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার জুম্মাবাদ এলাকার বিভিন্ন মসজিদ থেকে মিছিল সহকারে জমায়েত হন দাইতলা বাজারে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ^নেতাদের প্রতি আহবান জানান। একইসাথে ফ্রান্সের পণ্য বর্জন করারও আহবান জানান তারা। বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমানবিস্তারিত পড়ুন