রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার ছলিমপুর কলেজে গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগে তদন্ত

কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দীন কলেজ ক্যাম্পাসের গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকার কয়েকজন নাগরিক বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা নিবার্হী অফিসার, শিক্ষা অফিসার ও বন বিভাগের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের আবেদনে উল্লেখ করা হয়েছে- হাজী নাছির উদ্দীন কলেজ চত্বরে থাকা বিভিন্ন প্রজাতির গাছ যার বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা। কিন্তু অত্র কলেজ কর্তৃপক্ষ কর্তৃক অনৈতিকভাবে গাছ কর্তন ও সরকারি পরিপত্র উপেক্ষাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দনপুরকে হারিয়ে নগরঘাটা জয়ী

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর ফুটবল একাদশকে হারিয়ে তালার নগরঘাটা ফুটবল একাদশ জয়লাভ করেছে। বুধবার (৪নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজিত ওই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রায় পুরোটা সময় উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও গোলের দেখা পায়নি। ফলে গোলশুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৬-৫ গোলে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌নগরঘাটা জয়লাভ করে। খেলায় রেফারি দায়িত্বপালন করেন মাসুদ পারভেজ মিলন।বিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ইউপি’র ২নং ওয়ার্ডের মেম্বর উপ-নির্বাচন ১০ ডিসেম্বর

কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(৩) অনুযায়ী ধার্য সময়সূচি মোতাবেক আগামী ১৫ নভেম্বর-২০’ মনোনয়নপত্র দাখিল, ১৭ নভেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১০ ডিসেম্বর-২০’বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রথম আলো পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে সাতক্ষীরায় প্রথম আলো পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান মৌ এর সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিআই-১ মিজানুর রহমান, প্রথমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভা প্রয়াত জনপ্রতিনিধিদের নামে রাস্তা নামকরণের অনুমতিপত্র হস্তান্তর

সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ পৌর এলাকার রাস্তার নামকরণের অনুমতিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ০৪টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে পৌর মেয়রের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে পরিবারবর্গের হাতে রাস্তার নামকরণের অনুমতিপত্র তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা পৌরসভার প্রয়াত মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও কমিশনারগণের কর্মের স্বীকৃতি স্বরুপ ৩০টি পরিবারের হাতে পৌর এলাকার রাস্তারবিস্তারিত পড়ুন

চার দফা দাবিতে যবিপ্রবি ছাত্রলীগের স্মারকলিপি

শিক্ষার্থীদের সেমিস্টার ফি’র উপর ৫০ শতাংশ ছাড় প্রদান, যাবতীয় বর্ধিত ও বিলম্বিত জরিমানা মওকুফসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ। বুধবার বেলা ১১ ঘটিকায় বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জানানো হয়, শিক্ষার্থীদের সেমিস্টার ফি’র উপর কমপক্ষে ৫০ শতাংশ ছাড় প্রদান, যাবতীয় বর্ধিত ও বিলম্বিত জরিমানা মওকুফ, অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহনের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

মণিরামপুরে বায়ারের তেজগোল্ড ধান বীজ বিতরণ

মণিরামপুরে বায়ার কোম্পানীর উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মণিরামপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপসহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ ধান বীজ বিতরণ অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন- বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের টেরিটরি অফিসার মো. আতিকুর জামান, মণিরামপুর উপজেলা কৃষি অফিসার হিরক কুমার সরকার, পিপিআই প্রদীপ কুমার এবং বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের মণিরামপুরের এফএ মো. রবিউল ইসলাম প্রমুখ। এসময় ২৬৬ জন প্রান্তিক কৃষকদের মাঝেবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার

কলারোয়া সীমান্তে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভাদিয়ালী রাজ্জাকের মোড় নামক স্থান থেকে বিজিবি এগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকডাঙ্গা বিওপি’র কমান্ডার নুর আলম জানান, ‘বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা ফেনসিডিলি ফেলে পালিয়ে যায়। উদ্ধার ৮৬ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার ৬০০ টাকা।’

যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের মাতা অসুস্থ, সুস্থ্যতা কামনা

যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক নেতা শহীদুল ইসলাম মিলনের মাতা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যশোর কিংস হসপিটালে ডা. এন কে আলমের নিকট চিকিৎসাধীন আছেন। এ সাংবাদিক মাতাকে উন্নত চিকিৎসার জন্য ১/২ দিনের মধ্যে ঢাকায় নেয়া হবে। সাংবাদিক শহীদুল ইসলাম মিলনের মাতার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংবাদিক হেলাল উদ্দিন সহবিস্তারিত পড়ুন

কেশবপুরে পুষ্প খেলাঘর আসরের দুই উপদেষ্টার রোগমুক্তি কামনায় দোয়ানুষ্ঠান

যশোরের কেশবপুরে পুষ্প খেলাঘর আসরের উপদেষ্টা আলহাজ্ব মো. শফিকুল ইসলাম ও মো. মোস্তাক আহমেদ এর রোগ মুক্তি জন্য আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার সকালে পুষ্প খেলাঘর আসরের আয়োজনে উপজেলার চুয়াডাঙ্গা হাফিজিয়া জামে মসজিদে পুষ্প খেলাঘর আসরের উপদেষ্টা চুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মোস্তাক আহমেদ এর রোগ মুক্তির কামনয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুষ্প খেলাঘর আসরের উপদেষ্টা বিশিষ্টবিস্তারিত পড়ুন