রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টিয়া পাখি বাঁচাল মালিকের প্রাণ

পোষ্যপ্রাণীদের নিয়ে অনেক মজার ঘটনাই শোনা যায়। তবে অস্ট্রেলিয়ায় একটি পোষা টিয়া পাখি যেভাবে তার মালিকের প্রাণ বাঁচাল, সেটা শুনলে অবাকই হতে হয়। টিয়া পাখির মালিক ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েনের বাড়িতে সম্প্রতি আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে ছিলেন। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় তার পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার। অ্যান্টন জানিয়েছেন, তিনিবিস্তারিত পড়ুন

‘আইসিইউ’তে ৯ তারকা!

একসঙ্গে ‘আইসিইউ’তে এই সময়ের জনপ্রিয় নয়জন অভিনয় শিল্পী। তারা হলেন শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, জিয়াউল হক পলাশ, সারিকা সাবাহ, পারসা ইভানা, মুকিত জাকারিয়া, তানহা তাসনিয়া, সুমন পাটোয়ারি। ব্যাপারটা হলো, তাদের নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নতুন নাটক ‘আইসিইউ’। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে নাটকটির চিত্রায়ণ। চলবে টানা তিন দিন। নাটকের চিত্রায়ণের ফাঁকে কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন তানহা তাসনিয়া। নাটকে ইরফান সাজ্জাদের স্ত্রী চরিত্রেবিস্তারিত পড়ুন

সব মামলার রায় বাংলায় লেখার তাগিদ প্রধানমন্ত্রীর

মামলা রায় সবার বোঝার জন্য ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখার তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে অনুবাদকের মাধ্যমে হলেও তা প্রকাশ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর এজন্য তহবিলের প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে বলেন জানান তিনি। বুধবার (৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা চীফ জুডিসিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিক্ষিতের হার বাড়ছে। তারপরও অনেকেই আছেন ইংরেজি রায় বোঝেন না। এজন্য আমিবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা

আগামি বছরের জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। ২০২১ নতুন বছরে শিক্ষকদের এ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য গঠিত টেকনিক্যাল কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে। নতুন বছর থেকেই ইএফটির মাধ্যমেই শিক্ষকরা বেতন পাবেন বলে আশা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনবিস্তারিত পড়ুন

আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি, আমার ছোট বোন রেহানা। আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। বিচার চাইতে পারি নাই। বুধবার (৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদের কিন্তু বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। বিচার চাইতে পারিনি। বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের মোবাইল কিনতে ৮ হাজার করে ঋণ দেয়ার অনুমতি

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন কেনার জন্য জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা দেওয়া হবে। এ অর্থ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১৮ বছর পর আদালতে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা

দীর্ঘ ১৮ বছর পর সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়া উপজেলার সামনে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। ২ সেপ্টেম্বর এ ঘটনায় কলারোয়া থানায় যুবদল নেতা আশরাফ, বাচ্চুসহ ৭৫ জনকে আসামি করে মামলা করেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডারবিস্তারিত পড়ুন

দগ্ধ স্বামী আটক

যশোরের ঝিকরগাছায় ভালোবাসার পরীক্ষায় আগুনে পুড়ল অন্তঃসত্ত্বা স্ত্রী

ভালবাসার পরীক্ষা দিতে আগুনে পুড়ে জীবন দিতে হয়েছে যশোরের পুতুল রানী দাস (১৬) নামে এক অন্তঃসত্ত্বা কিশোরীকে। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, চোখের সামনে এ ঘটনা ঘটালেও তাকে রক্ষা না করে চুপচাপ ছিলেন স্বামী। অবশ্য স্বামী ও তার পরিবারের সদস্যদের দাবি, রাগের বসে আত্মহত্যা করেছে পুতুল এবং তাকে রক্ষা করতে গিয়ে স্বামী প্রদীপ দাসও (২৫) দগ্ধ হয়েছে। স্থানীয়রা জানায়, প্রদীপ ও তার পরিবারবিস্তারিত পড়ুন

রিমান্ড শেষে কারাগারে ইরফান সেলিম

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে একই মামলায় দুদিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মবিনুল হক তাদের কারাগারে আটক রাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিসিবি পণ্য বিক্রি হতো কালো বাজারে! ডিলার আটক

সাধারণ মানুষের জন্য সরকার কতৃক ভর্তুকি দেয়া বাজার ছাড়া কম মুল্যের টিসিবি পন্য কৃত্রিম সংকট দেখিয়ে মালামাল কম বিক্রিসহ বিভিন্ন প্রতারণার দায়ে সাতক্ষীরায় টিসিবি ডিলারকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, অনেক দিন থেকেই খবর পাচ্ছিলেন জনগনের কাছে বিক্রির নির্ধারিত পরিমান পেয়াজ, চিনি, তৈলসহ বিভিন্ন মালামাল নিয়ে আসার কথা থাকলেও কম পরিমান মালামাল এনে অর্ধেকের বেশী জনগনকে খালি হাতে ফেরত দিচ্ছিল টিসিবি ডিলার আয়ুব এন্টারপ্রাইজেরবিস্তারিত পড়ুন