রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিয়া পাখি বাঁচাল মালিকের প্রাণ

পোষ্যপ্রাণীদের নিয়ে অনেক মজার ঘটনাই শোনা যায়।
তবে অস্ট্রেলিয়ায় একটি পোষা টিয়া পাখি যেভাবে তার মালিকের প্রাণ বাঁচাল, সেটা শুনলে অবাকই হতে হয়।

টিয়া পাখির মালিক ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েনের বাড়িতে সম্প্রতি আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে ছিলেন। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় তার পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার।

অ্যান্টন জানিয়েছেন, তিনি প্রথমে কিছু বুঝতেও পারেননি। কারণ, তখনও স্মোক অ্যালার্ম বাজতে শুরু করেনি। কিন্তু তার পোষা টিয়া ‘এরিক’ ধোঁয়ার গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করে। বারবার ‘অ্যান্টন’, ‘অ্যান্টন’ বলে ডাকতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় তার। বুঝতে পারেন খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি এরিককে নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ির পেছনে গিয়ে তিনি দেখেন ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ইন্সপেক্টর ক্যামেরন থমাস বলেন, বুদ্ধিমান টিয়া পাখি অ্যান্টন, অ্যান্টনের চিৎকারই দুজনের প্রাণ বাঁচিয়ে দিল। স্মোক ডিটেক্টর কাজ করার আগেই টিয়াটি বুঝতে পারে কোথাও আগুন লেগেছে।

সময়মতো দমকল পৌঁছে যাওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়তে পারে নাই বলে জানিয়েছেন থমাস।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট