রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করলেও শিক্ষাসহ কোনো কার্যক্রমই বন্ধ রাখা শ্রেয় নয়। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের কথা বিবেচনা রেখে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, যা ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তির ব্যপ্তির কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার ২০২০’-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।বিস্তারিত পড়ুন

জয়ের পথে বাইডেন, ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা

নাটকীয় নির্বাচন শেষে ২৬৪টি ইলেক্টোরাল ভোট বা আসন জিতে হোয়াইট হাউস দখলের পথে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। অপরদিকে ২১৪টি আসন পেয়ে মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও ৫৩৮ আসনের ‘ইলেক্টোরাল কলেজ’-এ ম্যাজিক ফিগার ২৭০ ছুঁতে পারেননি কেউই। খবর এএফপি’র। এদিকে, সর্বশেষ ভাগ্য নির্ধারণকারী চারটি অঙ্গরাজ্যের ভোট গণনা বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প টিম। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ওবিস্তারিত পড়ুন

মার্কিন নির্বাচনে বাংলাদেশিদের জয়জয়কার

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিভিন্ন পদে বাংলাদেশিদের জয়জয়কার। এ নির্বাচনে অংশ নিয়েছেন চারজন বাংলাদেশি। এর মধ্যে দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে বিজয়ী (ডিস্ট্রিক্ট-৫) হয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। আর সর্বোচ্চ ভোটে নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান আবুল বি খান। এ ছাড়া পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে বিজয়ের পথে রয়েছেন ড. নীনা আহমেদ। তার জয়ের সম্ভাবনা বেশ প্রবল। এর আগে এই স্টেটের রাজধানী ফিলাডেলফিয়ারবিস্তারিত পড়ুন

ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির কমিটি গঠন, সামছুর সভাপতি, সম্পাদক মাহফুজা

সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শিহাবুদ্দিন, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আজিজ, দিলীপ কুমার। এ সময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় হেলদি ভিলেজ বাস্তবায়নে ওরিয়েন্টেশন

কলারোয়ায় হেলদি ভিলেজ ও ওনারশিপ মাইগ্রেশন ফেইজ বাস্তবায়ন বিষয়ে উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে ওই ওরিঢেন্টেশনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, কলারোয়া হাসপাতালের ডা. মাহাদী আল মাসুদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। এসকেএস ফাউন্ডেশন, ম্যাক্সনিউট্রিওয়াশ প্রকল্পের আয়োজনে ও ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশন, ম্যাক্সনিউট্রিওয়াশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুরুল হুদা মন্ডল, এসকেএস ফাউন্ডেশন, ম্যাক্সনিউট্রিওয়াশ প্রকল্পের বেবী ওয়াশবিস্তারিত পড়ুন

আগামি নির্বাচনে

কলারোয়া পৌর কাউন্সিলর প্রার্থী হতে চান জাপা নেতা সৈয়দ মোস্তাফিজুর

কলারোয়ায় পৌরসভার আগামি নির্বাচনে আগে ভাগে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন পৌরসভা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিন মির্জাপুর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সৈয়দ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত হলে সকল গরিব অসহায় ব্যক্তিদের পাশে থাকতে চান। ইতোমধ্যে শিশুদের বইপত্র কিনে দেয়াসহ প্রতিবন্ধি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছেন।’

যুক্তরাষ্ট্রের ভোটের ফল পেতে দেরি কেন?

নির্বাচন তো হল, তাহলে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? আসলে আমরা এখনও জানি না। ডনাল্ড ট্রাম্প বা জো বাইডেন- কাউকে নিশ্চিতভাবে বিজয়ী বলার মত যথেষ্ট ভোট এখনও গোণা শেষ হয়নি। মহামারীর মধ্যে এবারের নির্বাচনে ডাকযোগে যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে, তা গুণে শেষ করতে কয়েক দিনও লেগে যেতে পারে। আর প্রার্থীদের কেউ যদি ফল চ্যালেঞ্জ করে আদালতে যান, তাহলে চূড়ান্ত ফল পেতে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। কোনো ধারণা কী পাওয়াবিস্তারিত পড়ুন

করোনার সত্ত্বেও ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

এবার মহামারী করোনাভাইরাস তাণ্ডবের মধ্যেই ষোল কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, গত একশ বিশ বছরের মধ্যে যা সর্বোচ্চ। ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, এবারে ভোটের হার ৬৬.৯ শতাংশ- যা ১৯০০ সালের পর থেকে সর্বোচ্চ। সেই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়েছিলেন যাতে ভোটের হার ছিলো ৭৩ দশমিক ৭ শতাংশ। তবে এবারের মতো নয়, বরং পরিষ্কার ফল এসেছিলো সেবার। “২০২০ সালের নির্বাচনই ১২০ বছরের মধ্যেবিস্তারিত পড়ুন

চাকরি দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, বরিশালে কলেজ অধ্যক্ষ কারাগারে

চাকরি দেয়ার কথা বলে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষে শহিদুল ইসলাম বুধবার (৪ নভেম্বর) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহিদুল ইসলাম বাকেরগঞ্জবিস্তারিত পড়ুন

র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা এক বছর। তবে ব্যক্তিগতভাবে তার জন্য শাপেবর হয়ে এসেছিল করোনাভাইরাসের লকডাউন। যে কারণে এক বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। তাই র‍্যাংকিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের। গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র‍্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এইবিস্তারিত পড়ুন