শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির কমিটি গঠন, সামছুর সভাপতি, সম্পাদক মাহফুজা

সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শিহাবুদ্দিন, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আজিজ, দিলীপ কুমার।

এ সময় ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার জুয়েল, ভোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, বাবু সরদার, সাগর, সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে সামছুর রহমানকে সভাপতি, মাহফুজা খাতুনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি ফিরোজ আহমেদ, দিলীপ কুমার, বাবু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মামুন সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, অর্থ সম্পাদক বিপুল কুমার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরাফ গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সদস্য মুজিবর রহমান, মুন্না, চম্পা, সুফিয়া, রহিমা, মোহসিনা, সহিদুল, রুমা, রিনা প্রমূখ।

ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত