Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় নিসচা’র সংবাদ সম্মেলন

সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ন বাস্তবায়নের দাবীতে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর পক্ষে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মো: দিদারুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১ জানুয়ারি২০২১ সাল হতে সড়ক পরিবহন আইন এর পূর্ন বাস্তবায়ন চাই নেতৃবৃন্দ। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এ শ্লোগানে সামাজিক আন্দোলনবিস্তারিত পড়ুন
কেশবপুরের মঙ্গলকোট গ্রামীণ কল্যাণ ব্যবস্থাপকের পিতার মৃত্যু

যশোরের কেশবপুরের মঙ্গলকোটে কুষ্টিয়া অঞ্চলের গ্রামীণ কল্যাণ উর্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেনের পিতা আমির হোসেন (৬৫) আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি গ্রামীণ কল্যাণ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেনের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মিয়স্বজন রেখে গেছেন। রোববার দুপুরে জানাজা শেষে তাকে লালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর খবর শুনে আত্মিয়স্বজন ও বিভিন্ন পেশার মানুষবিস্তারিত পড়ুন
প্রয়াত শফিউল বারী বাবুর পরিবারকে ফ্ল্যাট দিল বিএনপি

সদ্য প্রয়াত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পরিবারকে একটি ফ্ল্যাট দিল বিএনপি। রবিরা দুপুর ২টায় প্রয়াত শফিউল বারী বাবুর ইস্কাটনের বাসায় তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের হাতে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ফ্ল্যাটের প্রয়োজনীয় দলিলপত্র তুলে দিয়েছেন। এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন শফিউল বারী বাবুর দুই ছেলে-মেয়ে ও বিগত ঢাকা-১০ সংসদীয় আসনের উপ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। মত প্রকাশের স্বাধীনতারবিস্তারিত পড়ুন
কলারোয়ার বাকসায় শেখ রুহুল কুদ্দুসের উদ্যেগে রাস্তা সংস্কার

কলারোয়া উপজেলার বাকসায় দীর্ঘ দিনের চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করেছেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস। রবিবার (১নভেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা ডাক্তার পাড়া এলাকায় সুফিয়ান ডাক্তারের বাড়ির সম্মুখ থেকে ইসলাম মিস্ত্রির বাড়ির সম্মুখ হয়ে হঠাৎগঞ্জ ফুটবল মাঠ পর্যন্ত মাটির রাস্তাটি ইট ও ইটের খোয়া দিয়ে সংস্কার করা হয়। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবীতে কেশবপুরে নিসচা’র সংবাদ সম্মেলন

পথ যেন হয় শান্তি, মৃত্যুর নয়। এই দাবীতে আনিত সড়ক পরিবহন আইন ২০১৮ আগামী ১ জানুয়ারী ২০২১ সালের মধ্যে বস্তবায়নের দাবীতে রোববার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) যশোরের কেশবপুর উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বুল বুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব সাগর পারভেজ বলেন, পথ যেন হয় শান্তি,বিস্তারিত পড়ুন
অবশেষে মুসলমানদের অনুভূতি উপলব্ধি করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন

অবশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) অবমাননায় মুসলমানদের অনুভূতি উপলব্ধি করতে পারলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি তার ইসলাম বিদ্বেষী ও ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন। তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাননি। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকরন বলেছেন, ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের ফলে মুসলমানদের অনুভূতিতে যে আঘাত লেগেছে তা তিনি উপলব্ধি করছেন। তিনি আরও বলেন, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের বিকৃতি ঘটাচ্ছে এবং এইবিস্তারিত পড়ুন
আজ থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু

দীর্ঘ সাত মাসের বন্ধ থাকার পর আজ থেকে ওমরাহ পালনের সুযোহ পাচ্ছেন বিদেশি নাগরিকরা। এরই মধ্যে ওমরাহ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১০ হাজার বিদেশি। ওমরাহ শুরুর তৃতীয় ধাপের প্রথম দিন আজ রবিবার (১ নভেম্বর) থেকে বিদেশিরা ওমরাহ পালন এবং মসজিদে নববী জিয়ারতের সুযোগ পাচ্ছেন। খবর আরব নিউজের। করোনা পরিস্থিতির মধ্যে গত ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে শুরু হওয়া ওমরাহর জন্য প্রতিদিন ৬ হাজার মানুষ অনুমতি পান যা মোট সামর্থ্যের ৩০ শতাংশ।বিস্তারিত পড়ুন
দ্বিতীয় ঢেউয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, বিশ্বে নতুন আক্রান্ত প্রায় ৫ লাখ

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৪ লাখ ৯৩ হাজার ২২৮ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৭৮০ জন। জনস হপকিনস ইউনিভার্সিটির সবশেষ তথ্যানুযায়ী, করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ৮৫৯ জন। সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। তবে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী করোনায় মৃত্যুবিস্তারিত পড়ুন
বিরল রোগের সন্ধান, রক্ত জমাট বেঁধে কেড়ে নিচ্ছে পুরুষদের প্রাণ!

পুরুষদের শরীরে অজান্তে বাসা বাঁধছে নতুন অসুখ। এমন এক ভয়ঙ্কর অসুখের সন্ধান পেলেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, মারাত্মক সে রোগ প্রাণ কেড়ে নিচ্ছে প্রায় ৪০ শতাংশ পুরুষের। এই রোগের মধ্যে শিরাতে রক্ত জমাট থেকে শুরু করে রয়েছে একাধিক উপসর্গ। এই রোগকে vacuoles, E1 catalyst, X-connected, autoinflammatory and physical condition – VEXAS বলা হচ্ছে। এই রোগে ঘন ঘন জ্বর আসছে রোগীদের। বিশেষজ্ঞরা বলেছেন, ভেক্সাসের কারণে শিরাতে রক্ত জমাট বাঁধা, বারবার জ্বর, ফুসফুস অস্বাভাবিকতাবিস্তারিত পড়ুন
৭ মাস পর পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন

১ নভেম্বর রবিবার থেকে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে। বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। করোনাভাইরাস মহামারীর কারণে টানা সাত মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সুন্দরবনে প্রবেশের জন্য পর্যটকদের বিশেষ নির্দেশনা রয়েছে। কোন একটি জাহাজে ৫০বিস্তারিত পড়ুন

