শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজ থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু

দীর্ঘ সাত মাসের বন্ধ থাকার পর আজ থেকে ওমরাহ পালনের সুযোহ পাচ্ছেন বিদেশি নাগরিকরা। এরই মধ্যে ওমরাহ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১০ হাজার বিদেশি।

ওমরাহ শুরুর তৃতীয় ধাপের প্রথম দিন আজ রবিবার (১ নভেম্বর) থেকে বিদেশিরা ওমরাহ পালন এবং মসজিদে নববী জিয়ারতের সুযোগ পাচ্ছেন। খবর আরব নিউজের।

করোনা পরিস্থিতির মধ্যে গত ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে শুরু হওয়া ওমরাহর জন্য প্রতিদিন ৬ হাজার মানুষ অনুমতি পান যা মোট সামর্থ্যের ৩০ শতাংশ। প্রথম পর্যায়ে শুধু সৌদি নাগরিক এবং প্রবাসীরা ওমরাহর অনুমতি পান।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ হাজার জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

এবার তৃতীয় ধাপে বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া হল। এখন থেকে শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক উপ-মন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ বলেন, আগত বিদেশিদের প্রথমে অবশ্যই অনুমতি থাকা লাগবে। সৌদি পৌঁছানোর পর মিকাতে যাওয়ার আগে তিন দিন আইসোলেশনে থাকতে হবে।

আগত বিদেশিরা তিন দিন আইসোলেশনসহ সব মিলিয়ে ১০ দিন সৌদিতে অবস্থান করতে পারবেন।

তাদেরকে ২০ জন করে ৫০০টি গ্রুপে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কারও বয়স ৫০ বছরের বেশি হতে পারবে না।

করোনা সংক্রমণ রোধে মার্চের শুরুতে ওমরাহ বন্ধ করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও