রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দূর কর দুঃশাসন দুরাচার জনতা জেগেছে যে দূর্বার” এই স্লোগানকে সামনে নিয়ে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংগঠনের জেলা সংসদের আয়োজনে সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুরেশ পান্ডের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার, জাসদ নেতা শুধাংশু শেখর সরকার, এ্যাডভোকেট শাহানওয়াজবিস্তারিত পড়ুন

কেশবপুরে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে উপজেলা স্পোর্টিং ক্লাবের জয়

যশোরের কেশবপুরে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্ট ২০২০ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দোরমুটিয়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে উপজেলা স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করে। বিজয়ী দলের ৮নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজিবকে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন হোটেল জাবির এন্টারন্যাশনাল যশোরের সৌজন্যে কেশবপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা। উপজেলার ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুক্রবার বিকেলে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর ক্রীড়া সংস্থারবিস্তারিত পড়ুন

৩ বছর বয়সেই শ্লীলতাহানির শিকার এই অভিনেত্রী!

মাত্র তিন বছর বয়সেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রী। সেই সঙ্গে এও জানালেন, ছোট বয়সেই তিনি অনুভব করতে পেরেছিলেন এই পৃথিবীতে একটি মেয়েকে দৈনন্দিন কতটা কঠিন লড়াই লড়তে হয়। সম্প্রতি এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার স্মৃতি উঠে এলো অভিনেত্রীর কথায়। তিনি বলেন, মাত্র তিন বছর বয়সেইবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফ্রান্সের বিরুদ্ধে জনতার বিক্ষোভ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে ব্যাঙ্গ করে কার্টুন প্রকাশ ও এর পক্ষে অবস্থান নেওয়ায় ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমআবাদ ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকালীন ফ্রান্সের পতাকা ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর গলায় জুতার মালা পরিয়েবিস্তারিত পড়ুন

নিষিদ্ধকালে যেসব ম্যাচ খেলতে পারেননি সাকিব

২৯ অক্টোবর থেকে সবধরনের ক্রিকেট খেলার জন্য মুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দেয়া সাকিব নভেম্বরের শুরুতে দেশে ফিরতে পারেন। ১৫ নভেম্বর টি-২০ টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা সাকিবের। নিষেধাজ্ঞার এক বছরে সাকিব খেলতে পারেননি বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ। টাইগারদের ড্রেসিংরুমে সাকিব থাকতে পারেননি এমন কিছু ম্যাচের কথা জেনে নেয়া যাক- সাকিব নিষিদ্ধের পরপরই ভারত সফরে যায় বাংলাদেশ দল। দলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে ছাড়াবিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে হবে ।। গেজেট প্রকাশ

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদেরকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। উক্ত আইনের সাথে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদেরবিস্তারিত পড়ুন

প্রিয় কম্বল ছাড়া ঘুমায় না এই গণ্ডার শাবক!

অদ্ভুত এক গণ্ডার শাবকের খোঁজ মিলল, যে কিনা নিজের প্রিয় ‘কম্বল’ ছাড়া ঘুমাতে যেতে অস্বীকার করে। অনাথ এই গণ্ডার শাবকের নাম অ্যাপোলো। তার এই কম্বল নিয়ে ঘুমতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেনিয়ার ‘সেলড্রিক ওয়াইল্ডলাইফ’ সংস্থার টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গণ্ডার শাবকটি একটি মোটা চাদরের মতো বস্তুর নিচে মুখ লুকিয়ে ঘুমচ্ছে। আসলে তার এই ‘কম্বল’টি একটি লাল পাতলা ম্যাট্রেস। এমন করে ঘুমতে যাওয়া নাকি তারবিস্তারিত পড়ুন

সৌদির ফ্রান্স কনস্যুলেটে হামলা, প্রহরীকে ছুরিকাঘাত

সৌদি আরবের জেদ্দা শহরে বৃহস্পতিবার ফরাসি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রহরীকে ছুরিকাঘাত করা হয়েছে। সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাস জানিয়েছে, জেদ্দা কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। আহত প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়। এক বিবৃতিতে দূতাবাস আরও বলেছে, ফরাসি দূতাবাস এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোনও কূটনৈতিক স্থাপনায় কোন ধরনের হামলার ন্যায্যতা নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলাকারী ব্যক্তি সৌদি নাগরিক। তাকে গ্রেফতার করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সব জেলায় ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট

আগামি ১০ নভেম্বর থেকে দেশের ৬৪টি জেলায় ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর। বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান,বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের নিজ বাসস্থানে থাকতে নির্দেশনা

করোনা সংক্রামণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রামণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে থাকতে হবে।বিস্তারিত পড়ুন