রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধকালে যেসব ম্যাচ খেলতে পারেননি সাকিব

২৯ অক্টোবর থেকে সবধরনের ক্রিকেট খেলার জন্য মুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দেয়া সাকিব নভেম্বরের শুরুতে দেশে ফিরতে পারেন।

১৫ নভেম্বর টি-২০ টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা সাকিবের।

নিষেধাজ্ঞার এক বছরে সাকিব খেলতে পারেননি বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ। টাইগারদের ড্রেসিংরুমে সাকিব থাকতে পারেননি এমন কিছু ম্যাচের কথা জেনে নেয়া যাক-

সাকিব নিষিদ্ধের পরপরই ভারত সফরে যায় বাংলাদেশ দল। দলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে ছাড়া মাঠে নামে বাংলাদেশ। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচটা খেলতে হয় সাকিবকে ছাড়াই। দুই টেস্ট সিরিজে নাস্তানুবাদ হয় টাইগাররা।

এরপর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয় দিয়ে শুরু করে তামিম-মুশফিকরা। তবে পরের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয় তাদের। এরপর বহুল আলোচিত পাকিস্তান সফর। এই সফরেও সাকিববিহীন বাংলাদেশ। দুই দফায় খেলা হয় এক টেস্ট ও দুই টি-টোয়েন্টি। সাকিবকে ছাড়া এই সিরিজেও ছন্নছাড়া টাইগার শিবির।

পাকিস্তান সিরিজের পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ। এখানেও অনুপস্থিত সাকিব। তাকে ছাড়াই সাদা পোশাকের ক্রিকেটে জয় উদযাপন করে টাইগাররা। এরপর ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সাকিববিহীন বাংলাদেশ।

এরপরই শুরু হয় করোনার প্রকোপ। থমকে যায় বিশ্ব ক্রীড়াঙ্গন। বাতিল হয় একের পর এক আন্তর্জাতিক সিরিজ। এরপর এখন পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক সিরিজে খেলেনি টিম বাংলাদেশ। মাঝে শ্রীলঙ্কা সফরের সূচি থাকলেও সেটি ভেস্তে গেছে।

পুরো এক বছর ক্যালেন্ডারের হিসাব বলছে, নিষেধাজ্ঞার এক বছরে সাকিব খেলতে পারেননি চারটি টেস্ট, তিনটি ওয়ানডে আর সাতটি টি-টোয়েন্টি ম্যাচ। এই মিস করা ম্যাচের সংখ্যা হতো অন্তত ত্রিশ। তবে করোনাভাইরাসের কারণে বাতিল ও স্থগিত হয়েছে অনেক সিরিজ। ফলে ১৪টির বেশি ম্যাচ মিস করতে হয়নি তাকে।

গত বছরের ২৮ অক্টোবর ফিক্সিংজনিত ইস্যুতে নিষিদ্ধ সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে তাদের তদন্ত কাজে যথাযথ সহযোগিতা করায় সাকিবের শাস্তি এক বছর স্থগিত করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান