রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জন্মদিনে নিজের ওপর গুলি চালালো ৩ বছরের শিশু!

জন্মদিনে নিজেকে গুলি করে বসলো এক ৩ বছরের শিশু! পুলিশের বক্তব্য অনুযায়ী মার্কিন মুল্লুকের টেক্সাসে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার হিউস্টনের উত্তর-পূর্বে ৪০ কি.মি. দূরে পোর্টার শহরে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের বার্থডে পার্টি উদযাপন করছিল ৩ বছরের খুদে। পার্টির মাঝামাঝি সময়ে গুলির শব্দ শুনতে পান সকলে। পুলিশ জানিয়েছে, বুকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। কর্তৃপক্ষ জানিয়েছে,বিস্তারিত পড়ুন

কেশবপুরে বোনের জমি দখলের চেষ্টা, ভাংচুর, মারপিটের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে অসহায় বোনের জমি দখলে নিতে তার ভাইসহ কয়েকজন ব্যক্তি বোনের জমির উপর ইটের গাথুনির ভিটা উচ্ছেদ, ছাপড়া ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসহায় মাজিদা বেগমের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তার মা মাজিদা বেগমকে হেবার দলিলে কড়িয়াখালী মৌজার ৭ শতক জমি ভোগ দখল করে আসছে। যার মধ্যে সাড়ে ৩শতক জমিতে বিভিন্ন ফলজ গাছবিস্তারিত পড়ুন

বিজয়া দশমীতে দেবী দূর্গাকে বিদায় দিলেন পলাশপোল পূজা মন্দির কমিটি

দেবী দূর্গার বিসর্জনকে ঘিরে বিজয়া দশমীতে অবশেষে সন্ধ্যার পর অশ্রুসিক্ত নয়নে দেবী দূর্গাকে বিদায় জানিয়েছেন শহরের পলাশপোল পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ। সোমবার রাত ৯টায় পলাশপোল পূজা মন্দিরের পাশে হাজু ঘোষের পুকুরে অশ্রুসিক্ত নয়নে দেবী দূর্গাকে বিদায় জানায় পলাশপোল, রসূলপুরসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। এসময় উপস্থিত ছিলেন পলাশপোল পূজা মন্দির কমিটির সভাপতি শম্ভু কুমার দে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, পূরোহিত পরিতোষ কুমার চক্রবর্তী, যুগ্ন সম্পাদক শ্যামল দে, কোষাধ্যক্ষ রূপ কুমার, বাসুদেববিস্তারিত পড়ুন

প্রতিমা বিসর্জনে শেষ দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুপুরের সোমবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন শুরু হয়। শেষ হয় সন্ধ্যার পর রাতের মধ্যেই। করোনা সংক্রমণের কারণে এবার প্রচলিত শারদীয় ‘দুর্গোৎসব’কে শুধু ‘দুর্গাপূজা’র মধ্যেই সীমিত রাখেন আয়োজকরা। বেলা দেড়টার দিকে বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন মন্ডপ থেকে বিসর্জনের জন্য ঘাটেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিককে অবাঞ্চিত ঘোষনা করে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মিলন হোসেন সিকদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৮ সালের ৬ জুন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি পদ দেওয়া হয় খুলনায় বসবাসকারী সোহেল আহম্মেদ মানিককে। সাতক্ষীরার রাজপথেবিস্তারিত পড়ুন

২০২১ সালের সরকারি ছুটির খসড়া চূড়ান্ত

দুই দিন সাপ্তাহিক ছুটি স্কুল-কলেজেও!

আগামি ২০২১ সালের ছুটির খসড়া তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা এ তালিকা অনুমোদন দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এ ছুটির ভিত্তিতে অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামি বছরের ক্লাস-ছুটি-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটিবিস্তারিত পড়ুন

আবারো ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ, শেষ তারিখ ৫ নভেম্বর

করোনা পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফায় ননএমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদান দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য নতুন করে শিক্ষক-কর্মচারীদের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ইআইআইএনধারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক মোতাবেক জরুরি ভিত্তিতে প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিকবিস্তারিত পড়ুন

১ নভেম্বর থেকে মাধ্যমিকের সিলেবাস শুরু

আগামি ১ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ থেকে ৯ম) শ্রেণির জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরু হচ্ছে। এদিন থেকেই শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে তা জমা দিতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানান্তরিত শিক্ষার্থীরা যেখানে রয়েছে সেই এলাকার নিকটতম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে এবং জমা দিতে পারবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্টে বিষয়বস্তু জানিয়ে দেবে। রবিবার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুকবিস্তারিত পড়ুন

মিথিলাকে মণ্ডপে নিয়ে আইনি জটিলতায় সৃজিত?

বাংলাদেশি অভিনেত্রী স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে শনিবার পূজা মণ্ডপে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে মহাষ্টমীর অঞ্জলিও দেন তারা। মণ্ডপে তাদের ঢাকের তালে নাচতেও দেখা যায়। আর এতেই আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানা গেছে, পুজো মণ্ডপে ‘নো এন্ট্রি’-র নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে যেসব সেলিব্রিটি ক্লাব সদস্য না হয়েও অষ্টমীরবিস্তারিত পড়ুন

আগামি বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধে আগামি বছরের শুরু থেকে প্রযুক্তি বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। ২০১২ সালে উদ্যোগ নেওয়ার প্রায় ৮ বছর পর এই প্রযুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। প্রযুক্তিটি চালু হলে গ্রাহকের হাতে থাকা অবৈধ এসব হ্যান্ডসেটে কোনো অপারেটরের সিমই চলবে না। বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দরপত্র প্রক্রিয়া প্রায় শেষেরবিস্তারিত পড়ুন