বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারো ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ, শেষ তারিখ ৫ নভেম্বর

করোনা পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফায় ননএমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদান দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য নতুন করে শিক্ষক-কর্মচারীদের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ইআইআইএনধারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি ছক মোতাবেক জরুরি ভিত্তিতে প্রয়োজন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের তথ্যাদি জেলা শিক্ষা কর্মকর্তা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে হালনাগাদ করে সংযুক্ত ছক মোতাবেক আগামি ৫ নভেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, ছক আকারে শিক্ষক-কর্মচারীদের নামের ইংরেজি বানান, এনআইডি কার্ডের অনুরূপ হতে হবে, প্রদত্ত মোবাইল নম্বরের এনআইডির সাথে মিল থাকতে হবে। এসব তথ্য সহজীকরণের জন্য পূর্বে প্রাপ্ত জেলাভিত্তিক একটি তালিকা প্রেরণ করা হয়েছে। তার প্রকৃত তথ্যাদি সন্নিবেশন করতে এই তালিকায় সংযোজন/বিয়োজন হালনাগাদ করতে বলা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে গত আট মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। তাদের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারিভাবে অনুদান দেয়া হয়।
বর্তমানে দ্বিতীয় ধাপে এ অনুদানের জন্য নতুন করে তথ্য হালনাগাদ করার কাজ শুরু করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মোমিনুর রশিদ আমিন বলেন, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের নতুন করে তথ্য হালনাগাদ করা হচ্ছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ তালিকা নতুন করে ছক আকারে পাঠাতে বলা হয়েছে। তবে নতুন কবে অনুদান দেয়া হবে কিনা সেই বিষয়ে এখনে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ