Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনা, বর্ণবাদ ও জলবায়ু নিয়ে দ্বন্দ্বে ট্রাম্প-বাইডেন

চূড়ান্ত বির্তকে করোনা ভাইরাস, ভ্যাট, জাতীয় নিরাপত্তা এবং কৃষ্ণাঙ্গসহ নানা ইস্যু তুলে একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২২ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় যা বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতেই মহামারি কোভিড-১৯ এর প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ান এ দুই প্রার্থী। বাইডেনবিস্তারিত পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণবার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজির বেশি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ৭৩ লাখেরও বেশি। শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক এই স্বর্ণবার আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরতবিস্তারিত পড়ুন
গণতন্ত্রের নামে ছেলেখেলা করে লাভ নেই : জাফরুল্লাহ

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের নামে ছেলেখেলা করে লাভ নেই। আজকের জনগণকে প্রকৃত মানবিক এবং সুষ্ঠু গণতন্ত্র দিতে হবে। সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু ও মানবিক গণতন্ত্র ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। রাজনীতি করার এবং বক্তব্য দেয়ার অধিকার আমার আছে। কিন্তু সেটা আমাকে করতে দেয়া হচ্ছে না।
নড়াইলে ৮ জুয়াড়ী আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার সংলগ্ন সরোয়ারের বাড়িতে টাকায় জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মারুফ, ও এএসআই মিকাইল সঙ্গীয় ফোর্সসহ ২২অক্টোবর বিকালে অভিযান পরিচালনা করে, আমাদা গ্রামের তরিকুলের ছেলে নাইম মন্ডল, জিন্নাহ শেখের ছেলে সজিব শেখ, খবির শেখের ছেলে মিলন শেখ ভাটপাড়া, আজজেদ মোল্লার ছেলে মনিরুল মোল্লা চরকুমড়ী, টুকু মিয়ার ছেলে আলাউদ্দিন বাগডাঙ্গা, মুজিবর খানের ছেলে ছরোয়ার খান,বিস্তারিত পড়ুন
কেশবপুরে শারদীয়া শুভেচ্ছা জানালেন সাংবাদিক এস আর সাঈদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেশবপুর উপজেলা সহ সারা দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ। শারদীয় শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।” তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায়বিস্তারিত পড়ুন
নড়াইল সদর হাসপাতালে অর্ধেক মাথার খুলি নিয়ে ছেলে শিশুর জন্ম!

নড়াইল সদর হাসপাতালে অর্ধেক মাথার খুলি নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটি জীবিত আছে। নড়াইল সদর হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের প্রীতম সরকারের স্ত্রী নিপা সরকার (২৬) এই ছেলে শিশুটির জন্ম দিয়েছেন। এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান,সদ্যজাত শিশুটির মাথার খুলির উপরের অংশ নেই। শিশুটি গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে ভাইরাস সংক্রমণের কারনেই নবজাতকটি মাথার খুলি পরিপূর্ণ হয়নি।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত পরিদর্শন ও মাঠ দিবসে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। তারই ফলশ্রুতিতে আজ আমাদের কৃষকরা অল্প জমি থেকে অধিক ফসল ফলাতে সক্ষম হচ্ছেন। সুস্বাদু ও উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সবজি হিসেবে সারা বছরই থাকে টমেটোর চাহিদা। শীতকালীন ফসল হলেও বর্তমানে গ্রীস্মকালীন টমেটোর জাত উদ্ভাবন হওয়ায় অসময়ে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা, দেখাচ্ছেন দৃষ্টান্ত। এছাড়া গ্রীস্মকালীন টমেটোরবিস্তারিত পড়ুন
পরিবহন খাতকে মাদকসেবীমুক্ত করতে
সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে চালকদের ডোপ টেস্ট

সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে মোটর শ্রমিক ও ট্রাক চালকদের ডোপ টেস্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় ওই অভিযান পরিচালিত হয়। ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০’ উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেসময় সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার পর কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই কলেজ ছাত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ধর্ষকরা হলেন উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নজরুল, মানিকনগর গ্রামের মোস্তাজুল ও শাহিনুর। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, বুধবার দুপুরের পর তিনি কলারোয়া বাজারে যান বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করার জন্য। জিনিস পত্র কেনাকাটাবিস্তারিত পড়ুন
শার্শায় নেশার টাকা না পেয়ে মা’কে হত্যার চেষ্টা পুত্রের!

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামে স্বরূপজান বেগম (৫০) নামে এক মাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার চেষ্টা করেছে নেশাখোর ছেলে তৌহিদ মিয়া (৩৫)। জানা যায়, বুধবার বিকালে মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে শারীরিক নির্যাতন করে বাড়ির পার্শ্বে মাটির গর্তের মধ্যে পলিথিন পেঁচিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। অসহায় ঐ মা সম্বন্ধকাঠি গ্রামের নুর মোহাম্মদ এর স্ত্রী। এ ঘটনার পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলাবিস্তারিত পড়ুন

