শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার পর কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে ওই কলেজ ছাত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত ধর্ষকরা হলেন উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের নজরুল, মানিকনগর গ্রামের মোস্তাজুল ও শাহিনুর।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রী জানান, বুধবার দুপুরের পর তিনি কলারোয়া বাজারে যান বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করার জন্য। জিনিস পত্র কেনাকাটা শেষে তিনি সন্ধ্যার পর জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বলফিল্ডের পাশের ইটের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে উক্ত তিন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে তাকে জোরপূর্বক সেখানকার একটি বাগানে নিয়ে যায়।

এরপর তারা তাকে মুখে কাপড় (স্কাফ) ঢুকিয়ে ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষিতা ওই কলেজ ছাত্রীর মা অভিযোগ করে বলেন, এ ঘটনা শুনার পর পরই তিনি ঘটনা স্থলে যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য আমিরুল ধর্ষকদের পক্ষ নিয়ে তাকে মারধর করেন। তিনিও বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, এ ঘটনায় যাতে মামলা না হয় সেজন্য ধর্ষকরা তাদের ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তারা জানান। তবে, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে আরো জানান।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সদর হাসপাতালের গাইনী বিভাগে ওই কলেজ ছাত্রীর চিকিৎসা চলছে।
তিনি আরো জানান, বর্তমানে তিনি অনেকটা সুস্থ্য রয়েছেন।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। তবে, তিনি এ রকম একটি ঘটনা শুনেছেন এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জেনেছেন। তবে, এর আগেও ওই তরুণী কয়েকজনের বিরুদ্ধে একই অভিযোগ দিয়েছিলেন বলেও তিনি শুনেছেন বলে জানান।
তিনি আরো জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা