রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আট মামলার আসামি আটক

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ আট মাদক মামলার আসামি গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার নছিমুদ্দনের বাড়ির সামনের রাস্তায় ফেনসিডিল বিক্রি কারার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন দেবহাটা উপজেলার বহেরা উত্তর পাড়ার মৃত আহম্মদ আলী মৃধার ছেলে হাসান মৃধা। জেলা ডিবি পুলিশের ইনচার্জ ওসি মোঃ ইয়াছিন আলম চৌধুরী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন

নড়াইলের মাইজপাড়া ও হবখালী ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ও হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে ইউনিয়ন দুটির কমিটি এখনও ঘোষণা করা হয়নি। হবখালী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সম্মেলন হবখালী বাজারে অনুষ্ঠিত হয়। হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা মোল্যার সভাপতিত্বে ও নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (জিপি) এ্যাডভোকেট বাবু অচীন চক্রবর্তী। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ওবিস্তারিত পড়ুন

নড়াইলে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আশ্রয় কেন্দ্রের স্বামী পরিত্যাক্তা নারীকে মারপিট

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া আশ্রয় কেন্দ্রের বাসিন্দা স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননী(২২) কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী ওই নারী। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারী কোটাকোল ইউনিয়নের তেলকাড়া আশ্রয় কেন্দ্রে পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুটি শিশু সন্তান নিয়ে বসবাস করেন। পরের বাড়িতে কাজ করে পেট চালান তিনি। ওই নারী অভিযোগ করেন, আমি যে রুমে বসবাস করি তার পাশেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের জলাবায়ু ট্রাস্টের ঘর দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

জলবায়ু ট্রাস্টের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জলবায়ু ট্রাস্টের প্রাকৃতিক দুর্যোগরোধ ও পূর্ণবাসন প্রকল্পের আওতায় গত ২০১৯ সালের জানুয়ারীতে কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুল খালি গ্রামের মৃত রূপ গাজীর পুত্র, হোসেন আলী গাজী (৬৫), একই গ্রামের, শহর আলী গাজীর পুত্র কাসেম আলী (৬০) ও একই গ্রামের মৃত ঝড়ো গাজীর পুত্র সামাদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফোর মার্ডার ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির এডিশনাল ডিআইজি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন সিআইডির এডিশনাল ডিআইজি ওমর ফারুক। সোমবার (১৯ অক্টোবর) বিকালে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিআইডির বিশেষ এসপি আনিসুর রহমান, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় এডিশনাল ডিআইজি ওমর ফারুক নিহত শাহিনুর রহমানকে যে কক্ষে পা বেঁধে হত্যা করে উপুড় করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায়র কেরালকাতা উপ-নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী উপকরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন মঙ্গলবার। এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল, কলমসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেছেন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে, ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হবে ভোট গ্রহণ শুরুর পূর্ব মুহূর্তে অর্থ্যাৎ মঙ্গলবার নির্বাচনের দিন সকালে। এ উপ-নির্বাচনে তিনজন প্রার্থী অংশগ্রহণবিস্তারিত পড়ুন

জাপান-বাংলাদেশ রোবটিক্সের উদ্যোগে

‘ডিজিটাল বিনির্মাণে সাতক্ষীরা’ শীর্ষক ভার্চুয়াল সভা

সাতক্ষীরাকে ডিজিটাল জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) উদ্যোগে সংগঠনটির প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত ৮ টায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল মতবিনিময় সভাটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার করা হয়। জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম.বিস্তারিত পড়ুন

আশাশুনিতে মাছের ঘের থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী এলাকায় মাছের ঘের থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চন্দ্র শেখর (২২) শোভনালী ইউনিয়নের পশ্চিম শোভনালী (শংকরঝুটি) গ্রামের শংকর সরকারের ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র। স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, শেখরের বাবা কাঁকড়া ব্যবসায়ী। রাতে মাছের ঘেরের বাসায় মেরে মরদেহটি ঘেরের পানিতে ঝোঁপের মধ্যে ফেলে দিয়েছে কে বা করা। পরে লাশটি সেখান থেকে বাড়িতে এনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্যাংকের সিল ও বিআরটিএ’র নকল রশিসহ দালাল চক্রের ৩ সদস্য আটক

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ’র অভিযানে এনআরবিসি ব্যাংকের নকল সিল ও ড্রাইভিং লাইসেন্সর ফি জমা দেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিত সাহার নেতৃত্বে অভিযানে তাদের আটকের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। আটককৃতরা হলো সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কোরবান গাজীর পুত্র তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর পুত্র আবু সাঈদ, বেতলা এলাকার মোকবের আলীর পুত্র দেলোয়ার হোসেন। বিআরটিএ’রবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতা উপ-নির্বাচনে লড়াই হতে পারে দ্বিমুখী, সকল প্রস্তুতি সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ২০ অক্টোবর মঙ্গলবার। অনুষ্ঠেয় এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে নির্বাচনী লড়াই হবে মূলত: দ্বিমুখী বলে শোনা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বি এই দুই প্রার্থী হলেন: নৌকা প্রতীকের সম মোরশেদ আলী ও মোটর সাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার। অপর প্রার্থী হলেন আনারস প্রতীকের নেছার আলি। তিন প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার মানুষ। নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম মোরশেদবিস্তারিত পড়ুন