Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় সাংবাদিকদের সাথে সাস নির্বাহী পরিচালকের মতবিনিময়

সাতক্ষীরা তালায় সাস নামক এনজি পরিচালকের বিরুদ্ধে রাতের আধারে স্কুলের জমিসহনিরিহ ব্যক্তির জমি দখলের বিষয়ে সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলী সাস এর প্রধান কার্যালয় হল রুমে সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে মতবিনিময় করেছেন। সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলী মতবিনিময় জানান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) দক্ষিণ পশ্চিম আঞ্চালের একটি ঐতিস্য বাহী প্রতিষ্ঠান। প্রাই ৩৫ বছর যাবৎ এই অঞ্চলের দরিদ্র ও সুবিদা বঞ্চিত মানুষের উন্নয়ননে দাতা গোষ্টির সহযোগিতায় উন্নয়ন মূলোক কার্যক্রম বাস্তবায়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আনারুলের সুস্থ্যতা কামনা

কৃষকলীগ পৌর শাখার সাধারণ সম্পাদক ও মদিনা হার্ডওয়ার এন্ড রং ঘর এর সত্ত্বাধিকারী শাহ মোহাম্মাদ আনারুল ইসলাম কয়েক দিন যাবৎ জ্বর, সর্দি ও মাথা ব্যাথায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক রেজাউল হক,বিস্তারিত পড়ুন
ঝিকরগাছার এক ইউনিয়নে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের বামনআলী গ্রামের মীর আরিফুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য মেরাজ হোসেন মিঠু গত ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ঈদুল আযহা উপলক্ষ্যে গদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রায় ২শ অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল দেননি। চেয়ারম্যান স্বাক্ষরিত স্লীপ নিয়ে ২৮ জুলাই ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলেবিস্তারিত পড়ুন
নড়াইলে ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত, আটক ২

নড়াইলের কালিয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া উচ্চশক্তির ঘুমের ওষুধ বিক্রি না করায় বিপ্লব সাহা (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকালে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে দুই বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বিপ্লব সাহা উপজেলার চাচুড়ী বাজারের এনজি মেডিকেলের মালিক ও পুরুলিয়া গ্রামের নিশিকান্ত সাহার ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নড়াইলেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে তান্ডব: দু’টি পরিবারের ছয়টি ঘর ও দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, আহত ১০

ঘরের চালে ঢিল ছোঁড়ার অভিযোগে কওমী মাদ্রাসার এক ছাত্রকে ডেকে নিয়ে আটক করার পর তার শরীরে আলকাতরা মাখানোর অভিযোগে দু’টি বাড়ি, একটি ব্যবসা প্রতিষ্ঠান ও পোল্ট্রি ফার্মে হামলা চালানো হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া পশ্চিমপাড়ার কোহিনুর বেগম ও তার মেয়ে রোজিনার বাড়িতে তেতুলিয়া হামিইউছুনুর কওমি মাদ্রাসা ও হাফিজাখানার ছাত্র ও স্থানীয় কয়েককটি গ্রামের তিন শতাধিক মানুষ এ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ভাঙচুর ও লুটপাটে বাধা দেওয়ায় ওই পরিবারের ছয়জনসহবিস্তারিত পড়ুন
ভারতের কেরালায় অবতরণের সময় বিমান দূর্ঘটনা: পাইলটসহ নিহত ১৪, আহত অর্ধশতাধিক

অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই বিমানের একজন চালকও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত কম পক্ষে ১২৩। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। করোনা-পরিস্থিতির আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্তবিস্তারিত পড়ুন
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে, ২০২২ সালে অস্ট্রেলিয়ায়

করোনাভাইরাস পরিস্থিতিতে এবছরের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। আগের সূচি মতোই আগামী বছরের অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে গেছে। এই টুর্নামেন্ট এখন ২০২২ সালে। আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং ‘আইসিসি বিজনেস কর্পোরেশন ‘-এর শুক্রবারের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। এ বছরের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় গত ২০ জুলাই।বিস্তারিত পড়ুন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শ্যামনগরের আবু বক্কর পালিয়েছে কাশিমনগর কারাগার থেকে: বরখাস্ত ৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের প্রধান কারারক্ষীসহ ৬ রক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে আরো ৬ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া ওই কয়েদির নাম আবু বকর সিদ্দিক। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে। তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি। এ ঘটনায় কারাগারের জেলার মো. বাহারুল ইসলাম বাদী হয়ে শুক্রবারবিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার বিকালে আসরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আলহাজ্ব আব্দুল গণির দাফন সম্পন্ন হয়। বিকাল ৪বিস্তারিত পড়ুন
বেনাপোলে পণ্য খালাস করে ভারতে ফিরতি ট্রাকে ১২৬ কেজি ইলিশ জব্দ বিএসএফের

চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার মুখে ১২৬ কেজি ইলিশ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার রাতে বেনাপোলের বিপরীতে ভারতীয় বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তা জব্দ করেন। বেআইনি পথে ইলিশ আনার অভিযোগে বিপ্লব শীল নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়েছে। বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ) এস এস গুলেরিয়া জানান, গত কয়েক বছরে বৃহত্তম এবং চলতি বছরেও এই প্রথম এক দফায় এত বিশাল পরিমাণ বাংলাদেশি ইলিশ জব্দ করা হলো।বিস্তারিত পড়ুন

