রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সরকারি কর্মকর্তা-গোয়েন্দারা একটা পার্টি অফিসের দিকে কিবলা ঠিক করে ফেলেছেন: আসিফ

এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খুবই দুঃখের সঙ্গে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে সম্প্রতি একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন। আমাদের পার্টির পক্ষ থেকেও স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা বাংলাদেশের গণতন্ত্রণের জন্য একটা অশনিসংকেত। মঙ্গলবার (৬ জানুয়ারি) তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আমরা দেখলাম বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা অফিসের প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কিবলা ঠিক করেবিস্তারিত পড়ুন

মাছ শূন্য হওয়ার শঙ্কায় বঙ্গোপসাগর, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন

গবেষণা জাহাজ আর.ভি. ড. ফ্রিডটজফ ন্যানসেন কর্তৃক সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি। এতে উঠে এসেছে, টার্গেটেড ফিশিংয়ের (সোনার ফিশিং) ফলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধানবিস্তারিত পড়ুন

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর এতেই বাজারে অস্বাভাবিকভাবে দামবিস্তারিত পড়ুন

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এর শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটি চাই না।বিস্তারিত পড়ুন

কার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানাল ডিবি

যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন শফিকুল ইসলাম।

শার্শার কায়বায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের প্রস্তুতি সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর রুহের মাগফিরাত কামনায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের আটটি ওয়ার্ডে দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল হোসেনের সভাপতিত্বে তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টনবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের ত্রিশালে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নার্সের রাজকীয় বিদায়

মাতৃত্বের নিরাপদ আশ্রয় হয়ে টানা তিন দশকেরও বেশি সময় মানুষের সেবায় নিয়োজিত থাকা ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (সেবিকা) সেলিনা আক্তার পেলেন ব্যতিক্রমী ও রাজকীয় বিদায়। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে তাঁর সহকর্মীরা তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান জানিয়ে বিদায় জানান। এর আগে গত ৩০ ডিসেম্বর ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠানে হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

শীতের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ

ধুলিহর প্রতিনিধি: হঠাৎ করেই তীব্র শীতের প্রকোপ বেড়েছে। কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও শীতল হাওয়ায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা এলাকা, যার ফলে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, বৃদ্ধ ও শিশুরা। সকালের দিকে কাজের খোঁজে বের হতে পারছেন না অনেকেই। শীত থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা যাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে।বিস্তারিত পড়ুন

মনিরামপুরে এক বরফ ব্যবসায়ীকে গুলি করে হ-ত্যা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক তুষার বৈরাগীর ছেলে।বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

রাজগঞ্জ প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ও ঝাঁপা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর মৌজায় সরকারি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ফসলী জমিতে মাটি কেটে বিক্রির সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।বিস্তারিত পড়ুন