রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে পড়েছে। এতে বাংলাদেশ সময় বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিশ্বব্যাপী ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া, ৬ হাজার ৬০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। অন্যদিকে, মেটার মেসেজিং পরিষেবা ও হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ২ হাজার ৩০০টি অভিযোগ পাওয়া গেছেবিস্তারিত পড়ুন

ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি

ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বুধবার বিকালে এ বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিশ্রি।নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়। ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাত দিয়ে আইএনএস বলেছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ব্রিফিংয়ে অংশ নেওয়া সংসদ সদস্যদের জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলারবিস্তারিত পড়ুন

আখাউড়ায় শেষ হলো বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ

ঢাকা থেকে ভারতের আগরতলামুখী বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়ে শেষ হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর মাঠে জনসভার পর লং মার্চ শেষ হয়। এর আগে সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আবুল মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে আপনার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমরা প্রতিবেশী হিসেবেবিস্তারিত পড়ুন

নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার একদিন পরই বুধবার (১১ ডিসেম্বর) কর্মস্থলে যোগ দিয়েছেন মোহাম্মদ আবদুল মোমেন। প্রথম কর্মদিবসেই নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। দুদক চেয়ারম্যান নিয়োগ পাওয়ার আগে তার ‘দুর্নীতির’ একাধিক অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘অভিযোগগুলো যদি ভাইরাল হয়ে থাকে, আপনারা কেন তদন্ত করছেন না।’ আবদুল মোমেন বাংলাদেশ বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ববিস্তারিত পড়ুন

একইদিনে ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের সুপারিশ করা হবে : জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, একইদিনে ইউনিয়ন পরিষদ আর জাতীয় নির্বাচন হবে। তাহলে ভোটকেন্দ্রের বুথ দখলটা আর সহজ হবে না। তখন মেম্বার প্রার্থীরা ওয়ার্ডভিত্তিক পাহারা দেবেন। তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবেন না। এ বিষয়গুলো আমরা সুপারিশ করবো। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধীবিস্তারিত পড়ুন

নির্বাচনে নতুন করে আসন পুনর্বিন্যাস করতে হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। সেগুলো নতুন করে পুনর্বিন্যাস করতে হবে। নির্বাচন সামনে রেখে সরকারকে একটা রোডম্যাপ দিতে হবে বলেও জানান তিনি। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করতে হবে। গত ১৫ বছরে দেশের অনেক নাগরিকই ভোট দিতে পারেননি।বিস্তারিত পড়ুন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। এর আগে দামেস্কে আসাদের বাসভবনে ভাঙচুর চালায় সাধারণ জনতা। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন জ্বলছে। পাশে দাঁড়িয়ে আছে বিদ্রোহী যোদ্ধারা। দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম-রাজশাহীসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার

দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। পুলিশের ১২ জন কর্মকর্তা এসব জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন। জেলাগুলো হলো- রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, রাজশাহী, গাজীপুর, মানিকগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ। বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ। যেসব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর জেলায় পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, ‘রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র’ হস্তান্তর করেন— রাষ্ট্রপতির সামরিক সচিববিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য জোরদারকরণে এডভোকেসি সভা

কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে প্রান্তিক পর্যায়ে মা-শিশুদের ওই সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। যুব কর্মসংস্থান ও শিশু সুরক্ষা প্রকল্পে কার্ক ইন এক্টি, নেদারল্যান্ডসের অর্থায়নে প্রসূতি, মা ও শিশুদের সহনশীল স্বাস্থ্য সেবা জোরদারকরণে উপজেলার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন