বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক ক্ষমতা-কালোটাকা গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে: গণমাধ্যম সংস্কার কমিশনপ্রধান

রাজনৈতিক ক্ষমতা ও কালোটাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

রোববার সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কমিশনের সদস্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন; দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক; বেগম কামরুন্নেসা হাসান; আবদুল্লাহ আল মামুন এবং মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ বলেন, অধিকাংশ গণমাধ্যম দেশের মানুষের স্বার্থের বদলে তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়েছে। ফলে এটি দুষ্টচক্রে পরিণত হয়েছে। এই দুষ্টচক্র না ভাঙলে গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না।

কামাল আহমেদ বলেন, ‘দেশে অনেক বেশিসংখ্যক পত্রিকা। অনেক বেশিসংখ্যক টেলিভিশন। এগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নেই। পরিবেশ এমনই, যেখানে যার যত রাজনৈতিক ক্ষমতা আছে, যার যত কালোটাকার দাপট আছে, সে তত বেশি লাভবান হচ্ছে। সে তত বেশি শক্তিশালী হচ্ছে। এভাবেই রাজনৈতিক ক্ষমতা ও কালোটাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।’

মতবিনিময় সভায় রংপুর বিভাগের কর্মরত সাংবাদিকেরা বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন। রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বলেন, দেশে ৪৬টি বেসরকারি টেলিভিশনের মধ্যে ৭ থেকে ৮টি ছাড়া অধিকাংশই ঢাকার বাইরের সাংবাদিকদের বেতন দেয় না। সাংবাদিকতার কারণে মফস্‌সলের সাংবাদিকেরা বিভিন্ন সময় হামলা-মামলার মধ্যে পড়লেও গণমাধ্যমগুলো ঝুঁকি ভাতা দিতে চায় না।

কালের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, একজন চাইলেই আগামীকাল একটি দৈনিকের পরিচয়পত্র নিয়ে এসে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এটা বন্ধ হওয়া উচিত। রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান ঢাকার বাইরের সাংবাদিকদের বেতনকাঠামো বাস্তবায়ন বাধ্যতামূলক করার দাবি জানান।

রংপুরে কর্মরত বাংলাভিশনের ভিডিও সাংবাদিক শাহনেওয়াজ বলেন, ভিডিও সাংবাদিকেরা ইলেকট্রনিক ও ডিজিটাল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অধিকাংশের নিয়োগ বা স্বীকৃতি নেই।

এসব বিষয়ে কামাল আহমেদ বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চলছে না, বিধায় কর্মীদের বঞ্চিত করছে। সাংবাদিকদের মধ্যে চরম বিভাজন, ঐক্য নেই। একদল হচ্ছে সাংবাদিক লীগ, আরেকটি হচ্ছে দল। এরা যারা সাংবাদিকদের ব্যবহার করতে চান, তারা এর সুযোগ নিচ্ছেন। সব দিক থেকে নৈরাজ্য তৈরি হয়েছে।

মূলধারার গণমাধ্যমগুলো গত ১৫ বছরে রাজনৈতিক কারণে ব্যর্থ হয়েছে মন্তব্য করে কামাল আহমেদ বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী প্রভাব, মামলা ও আইন করে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ ও নিপীড়নের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর