বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি।

রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আইইবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নেয়া হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।’

সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘ভোলায় দুদিন আগে নিজের গাড়ি বহরের সামনে দেখা যায় মোটরসাইকেল বহর, জিজ্ঞেস করলাম এরা কারা, এর আগে এদের দেখিনি। উত্তর এলো, তারা অনেকেই আওয়ামী লীগের কর্মী। বিএনপির ভেতরে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের।’

সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নিতে হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে৷’

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ