বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধবিরতি : গাজার রাস্তায় হাজার হাজার মানুষ, হামাস যোদ্ধারাও

যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিলিস্তিনি গাজাজুড়ে রাস্তায় নেমে আসেছে। কেউ কেউ উদযাপন করছে, কেউ আত্মীয়দের কবর দেখতে যাচ্ছে। আবার অনেকে ক্যাম্প থেকে তাদের বিধ্বস্ত বাড়ির অবস্থা দেখতে যাচ্ছেন।

এক বছরেরও বেশি সময় ধরে মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত নারী আয়া একটি রয়টার্সকে বলছিলেন, ১৫ মাস মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে অবশেষে আমি পান করার জন্য কিছু পানি পেয়েছি। আমি আবার জীবিত বোধ করছি।

গাজার উত্তরাঞ্চলে, যেখানে সবচেয়ে তীব্র ইসরায়েলি বিমান হামলা হয়েছিল, সেখানে শত শত লোক ধ্বংসস্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতবের বিধ্বস্ত সারির মধ্য দিয়ে হাঁটতে বের হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মধ্য দিয়ে হামাস যোদ্ধারা গাড়ি চালিয়ে জনতার দিকে হাত নাড়ছে। সেখানে জনতাও তাদের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করছে। লোকজনকে ‘আল-কাসেম ব্রিগেডসকে অভিবাদন’ বলে স্লোগান দিতে দেখা যায়। একজন হামাস যোদ্ধা রয়টার্সকে বলেন, আমাদের সব প্রতিরোধ দল এখানে অবস্থান করছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে শুরু করেছে

জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণে কারেম আবু সালেম ক্রসিং এবং উত্তরে জিকিমের আরেকটি ক্রসিং থেকে মানবিক ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে।

প্রথম ট্রাকগুলোতে গমের আটা এবং রেডি-টু-ইট ফুড ‘নিদারুণ প্রয়োজনে মানুষের জন্য’ আনা হয়েছে। মানবিক সহায়তার জন্য এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ও প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

ইসরাইলি কারাগার থেকে ছেলেদের মুক্তির প্রত্যাশায় ফিলিস্তিনি মা

যুদ্ধবিরতির পর প্রথম ধাপে শত শত ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে কুখ্যাত ওফার কারাগারে থাকা ৯৫ জন রয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের মারিয়াম ওয়াইস আল জাজিরাকে জানান, কারাবন্দি তিন ছেলের মধ্যে দু’জন মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, আমি যখন প্রথম শুনেছিলাম (যুদ্ধবিরতির কথা) তখন হতবাক হয়ে গিয়েছিলাম। আমি কাঁপতে শুরু করি এবং হঠাৎ অসুস্থ বোধ করি। আমার চারপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করতে শুরু করেছিল, তোমার কী হয়েছে? আমি বললাম, জানি না, হয়তো আমি খুব খুশি। জানি না আমার কেমন লাগছে!

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা