বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলা ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতায় নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। কোনরূপ নিয়ম ভাঙলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রস্তুতিমূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল,

রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, তজলপুর জেসি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিব হোসেন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ওসহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল, খুলনা বিভাগীয় স্কাউটের সম্পাদক সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাসসহ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারীমা মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আবু সাঈদ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন