মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনির আদালতপুরে ইস্তেস্কার নামাজ আদায়

জি এস আল ফারক, আশাশুনি: আশাশুনির আদালতপুরে তীব্র তাপদাহের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করে ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে। সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আদালতপুর পুরাতন জামে মসজিদের আয়োজনে আদালতপুর ঈদগাহ ময়দানে শনিবার সকাল সাড়ে নয়টায় বৃষ্টির জন্য এ ইস্তেস্কার নামাজ আদায় করেন এলাকাবাসী। নামাজে ইমামতি করেন আদালতপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার বড় হুজুর। এলাকার ধর্মপ্রাণ মানুষ নামাজে অংশ নেন।

আশাশুনিতে প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাব উপদেষ্টা এমদাদুল হকের দাফন সম্পন্ন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে এম এমদাদুল হক এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয় এমদাদুল হক দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টায় আশাশুনিন্থ নিজ বাস ভবনে তিনা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র,বিস্তারিত পড়ুন

তীব্র তাবদাহে নতুন নির্দেশনা শ্রেণি কার্যক্রম পরিচালনার

চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে ১ম শিফট সকাল ৮টাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ ও দায়িত্ব অর্পণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ শেষে দায়িত্ব অর্পন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা মাধ্য: শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক। অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। শিক্ষ- কর্মচারী কল্যাল সমবায় সমিতির ১২ সদস্য বিশিষ্ঠ কমিটির ৯ জন নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

নড়াইলে দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে সাতদিন মেয়াদী কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র পক্ষে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয়। প্রশিক্ষণ সমাপনী দিনেবিস্তারিত পড়ুন

তীব্র তাপদাহে সাতক্ষীরায় অ্যাকুফ ফাউন্ডেশনের বিশুদ্ধ পানি বিতরণ

তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে “বিশুদ্ধ পানি পান করুন,সুস্থ থাকুন” এই শ্লোগানে সাতক্ষীরা শহরে পথচারী ও সর্বসাধারণের জন্য ফ্রি বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে অ্যাকুফ ফাউন্ডেশন। (২৬ এপ্রিল) শুক্র‍বার তারিখ সকাল ১১ টা হতে সাতক্ষীরা শহরের খুলনারোড মেড়ে পথচারী সর্বসাধারণের জন্য বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন, সাতক্ষীরা বেটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বেটানিক্যাল সোসাইটির সহ- সভাপতি ফয়জুর রহমান,সংগাঠনিকবিস্তারিত পড়ুন

নড়াইলে বৈশাখের তাপমাত্রা যেন কোনভাবেই কমছে না, এমন গরম জীবনে দেখি নাই

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে বৈশাখের তাপমাত্রা যেন কোনভাবেই কমছে না। দেখা নেই মেঘবৃষ্টির। ভোর থেকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। দেশজুড়ে চলা গত কয়েকদিনের এই দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণের জেলা নড়াইলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দিশেহারা হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে এ সময় চরম বিপাকে পড়েছেন এ জেলার বোরো ধান চাষিরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সরেজমিন গিয়ে দেখা যায়, গরমের কারণে ভোর সকাল থেকে ধান কাটা শুরুবিস্তারিত পড়ুন

কী করছেন হিট অফিসার

তাপমাত্রার ভয়াবহ উৎকণ্ঠায় প্রশ্ন উঠেছে ঢাকা সিটি করপোরেশনের চিফ হিট অফিসারের কাজ আসলে কী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেক ধরনের প্রচারণা চলছে। সাম্প্রতিক গরম নিয়ে ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিনের বক্তব্য ভাইরাল হয়ে সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, পক্ষপাতদুষ্ট হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার মেয়ে বুশরা আফরিনকে হিট অফিসার পদে নিয়োগ দিলেও এ পদের কার্যপদ্ধতি সম্পর্কে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। অসহনীয় গরম মোকাবিলায় গতবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে আলোচনায় তালার আমিনুল ইসলাম

মোস্তাফিজুর রহমান উজ্জল: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দেশব্যাপী চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের কাছে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভোট নিয়ে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশে। উপজেলার প্রতিটি গ্রাম থেকে গ্রাম, বাজার কিংবা মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও সমর্থন চাইছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা। উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৮ মেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী ও কিশোরীদের সাথে নেতৃত্ব এবং যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসে ২৪ এপ্রিল বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন,বিস্তারিত পড়ুন