Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুর্দান্ত গতিতে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। ” আগামীর পথে চলো একসাথে”- এই স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হচ্ছে আজ ১৫ ফেব্রুয়ারি। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলারোয়া সরকারি কলেজ সাফল্যের সিঁড়ি বেয়ে বিপুল কৃতী শিক্ষার্থী গঠনের কারিগর। সেই কলেজের সুবর্ণজয়ন্তী নজরকাড়া আয়োজনে উদযাপনের জন্য একদল প্রাক্তন কৃতী শিক্ষার্থী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে উদ্যোগ গ্রহণ করেন। সেজন্য ২০২৩ সালের ১০বিস্তারিত পড়ুন
জমি উদ্ধারে নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ
কলারোয়ায় দুই সরকারী বিদ্যালয়ের ৬২শতক জমিতে ধান ও সরিসা চাষ

জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ধান-সরিসা চাষ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতিমধ্যে উক্ত জমি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে-উপজেলার হরিনা-গোয়ালচাতর ১২১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ৩৩শতক জমির মধ্যে ১২শতক জমি পাশ্ববর্তী হরিনা গ্রামের মৃত শামসের আলীর ছেলে নুরুল ইসলাম, ইজারুল ইসলাম ও সিরাজুল ইসলাম দখল করে ধান ও সরিসা চাষবিস্তারিত পড়ুন
কলারোয়ার ব্রজবাকসায় ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার করল ইতালি প্রবাসী

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা): গ্রামের রাস্তায় দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ খানাখন্দ হয়ে মানুষের চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছিল সেই ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার করে দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন ইতালি প্রবাসী রায়হান আল বাশার। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামে ইতালি প্রবাসী রায়হানের বাশারের পক্ষ থেকে রাস্তা সংস্কার কার্যক্রম সম্পন্ন করেন তার ছোট ভাই ফারহান আল ফারুক। ঝুকিপূর্ণ রাস্তার খানাখন্দে ইটের খোয়া দিয়ে মানুষের চলাচল উপযোগী করতে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সুন্দরবন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সুন্দরবন দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশসহ কয়েকটি বে-সরকারি সংস্থার উদ্যোগে সকালে শহরের মিনি মার্কেট থেকে র্যালি বের হয়ে ম্যানগ্রোভ সভাঘরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের সুন্দরবন দিবসের প্রতিপাদ্য,‘‘প্লাস্টিক ও পলিথিমুক্ত সুন্দরবনের জনপদ। সুন্দরবন দিবস পালন আয়োজক কমিটির আহবায়ক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ববিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বসন্ত উৎসব পালিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার প্রাঙ্গনে ঋতুরাজকে বরণের সেই উৎসবকে মাতিয়ে তোলেন কন্ঠ শিল্পী ও যন্ত্রীরা। নারীদের পরনে ছিল হলুদ শাড়ি। খোঁপায় ছিল গোলাপ ও গাঁদা ফুলের মালা। ছেলেরাও সেজেছিলো হলুদ পাঞ্জাবিতে। সেই সাথে ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের পিঠা। উৎসবে বিন্দু নারী উন্নয়ন সংগঠনেরবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি

এস এম ফারুক হোসেন, কলারোয়া: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলার ৬ টি মুল ও ৩ টি ভেনু কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা

এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার উপজেলার ছয়টি মুল ও তিনটি ভেন্যু কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, এস এস সি, দাখিল, ভোকেশনাল বিভাগের মোট ৩১৭৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে এসএসসিতে ২২৫৫ জন, দাখিলে ৬৪২ জন, ভোকেশনালে ২৮২ শিক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র গুলোর মধ্যে মুল কেন্দ্র কলারোয়া সরকারি জিকেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৬৪৯ জন, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ৬১২ জন,সোনাবাড়িয়া সম্মালিত মাধ্যমিক বিদ্যালয়ও ভেন্যু কেন্দ্রবিস্তারিত পড়ুন
টেকসই আগামীর জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি
ভালোবাসা দিবসে প্রকৃতির ভালোবাসায় সিক্ত শিক্ষার্থীরা

সাধারণত পছন্দের মানুষের সাথেই ভালোবাসা দিবস উদযাপন করেন সবাই। তবে, এবার অন্যরকমভাবে, ভিন্ন বার্তায় প্রকৃতির সাথে ভালোবাসা দিবস উদযাপন করেছে শিক্ষার্থীরা। ‘লাভ অব নেচার’ প্রতিপাদ্যে গৃহীত অনন্য এই উদ্যোগে নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ফুলের চারা রোপণ ও বিভিন্ন জিনিসের পুনর্ব্যবহারসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উপায়ে ভালোবাসা দিবস উদযাপন করে। মানুষ ছাড়াও আর সবার মাঝে ভালোবাসা ও স্নেহ ছড়িয়ে দেয়ার ধারণা থেকে উজ্জীবিত স্কুল শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ হয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে কামালনগর দক্ষিণ পাড়ায় আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর দক্ষিণ পাড়ায় অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও পৌরসভার ৭, ৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগর অনিল কুমারের বাড়ির সামনে হতে সাবেক ব্যাংকারবিস্তারিত পড়ুন
মেডিকেলে সুযোগ পেল কলারোয়ার হতদরিদ্র কৃষকের ছেলে শুভ হোসেন

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া(সাতক্ষীরা): ২০২৩-২০২৪শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে চান্স পেয়েছে কলারোয়া উপজেলার হতদরিদ্র কৃষকের ছেলে শুভ হোসেন। খুলনা নৌবাহিনী কলেজ কেন্দ্র থেকে মেডিকেল ভর্তি পরিীক্ষায় অংশ নিয়ে ৭৪.২৫ নম্বর পেয়েছেন। তার মেধাক্রম ১ হাজার ৫৭৮। সে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। শুভ হোসেন কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কামরুল ইসলাম সানা ও মাছুরা খাতুনের ছেলে। ২ সন্তানের মধ্যে শুভ বড় ,ভাই রনি ছোট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিবিস্তারিত পড়ুন

