Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) বিকাল ৪টা থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাল্টুর সমর্থনে হাজার হাজার নেতা-কর্মী সমাবেত হয়। বিকাল ৫টায় সমাবেশ স্থল থেকে প্রচার মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মী-সমর্থকরা আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভেজাল আইসক্রীমে সয়লাব, শিশুরা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: মৌসুম পরিবর্তনের কারণে বেড়েছে দিনের তাপমাত্রা। যার দরুন দিনজুড়ে অনেকটাই গরমের অনুভূত হচ্ছে। তাই যেন গরমের অনুভূত হওয়াতে অনেকেই দৌড়ে গিয়ে তৃষ্ণা মিটানোর জন্য হাতে তুলে নিচ্ছে ভেজাল আইসক্রীম, হিম ঠান্ডা বরফ মিশ্রিত লেবুর শরবত, আখের রস বা ডাব। অনেকেই আবার খাচ্ছে কোমল পানীয়। মৌসুম পরিবর্তনে গরমের ভাব পড়তে না পড়তে কলারোয়া উপজেলায় দৌরাত্ম্য শুরু হয়েছে অনুমোদনহীন বিভিন্ন রাসায়নিক প্রয়োগে তৈরীকৃত আইক্রীমের তৈরী ও বাজারজাতের দৌড়-ঝাপ। জানা যায়,বিস্তারিত পড়ুন
আলিপুর যানবাহনের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের মনিটরিং মোতাবেক মঙ্গলবার সাতক্ষীরা শহরের আলিপুর এলাকাতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৪ টি মামলার বিপরীতে ৮’শত টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্রেবিস্তারিত পড়ুন
দেবহাটায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন সক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রিশ্চিয়ান এইডের কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাবেক এমপি এম এ জব্বার এর বাসভবনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সাতক্ষীরা জেলার তিনটি উপজেলায় নির্বাচন হবে। এই উপলক্ষে আজ ২১ এপ্রিল রবিবার দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে তালা উপজেলায় ৭ জন, দেবহাটা উপজেলায় ৫ জন এবং আশাশুনি উপজেলায় ৪ জন মোট ১৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে তালা উপজেলায় ৬ জন, দেবহাটা উপজেলায় ২ জন এবং আশাশুনিবিস্তারিত পড়ুন
খুলনায় পৌনে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি : খুলনায় প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধারের ঘটনায় লবণচরা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নম্বর ১২। তারিখ ২০-০৪-২০২৪। মামলার আসামিরা হচ্ছে-সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে, জেলার শীর্ষ চোরাকারবারি আলফেরদৌস আলফা (৫০), তার ভাই আব্দুল আলীম (৪৮), আলফার শ্যালক দাউদ আলী গাজীর ছেলে আসাদুজ্জামান ওরফে মিলন (৪২) ও আলম গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৮)। এছাড়াও আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। তবে, ১২বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বেড়েছে গরমের তীব্রতা, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ^াস উঠেছে খেটে খাওয়া মানুষের। বৈশাখে শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা। অসহনীয় কষ্ট বেড়েছে শ্রমজীবি মানুষের। ভিঁড় বেড়েছে ডাব,শরবত আর আখের রসের দোকানে। পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন অনেকেই। সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার সাতক্ষীরার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা শতকরা ৫৪ ভাগ। অপরদিকে শনিবার সাতক্ষীরায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান ছিল। ওইদিন তাপমাত্রা ছিলবিস্তারিত পড়ুন
আশাশুনি জলবায়ু পরিবর্তনের যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা আশাশুনি উপজেলার ৯ নং আনুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত।২১ এপ্রিল সকাল ১০ টার সময় আনুলিয়া বিছট ৬ নং ওর্য়াড়ে গাজী পাড়ায় ১৮-৩৫ বছব বয়সী যুব নারীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুস সালাম, ৯ নং আনুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলাউদ্দিন গাজী মৃত্তিকার প্রোগ্রাম ম্যানেজার মোঃ রুহুল কুদ্দুস,বিস্তারিত পড়ুন
উপজেলা পরিষদ নির্বাচন
তালায় চেয়ারম্যান ৭ ভাইস চেয়ারম্যান ৮ জনের মনোনয়নপত্র দাখিল

সেলিম হায়দার ॥ সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজ সম্পন্ন করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্তবিস্তারিত পড়ুন

