Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী সাথে রুহুল হকের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগায় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের নৌকা প্রতিকের প্রার্থী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সখিপুর ইউনিয়নের ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ভোট পরিচালনা কমিটির সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নৌকা প্রতিকের প্রার্থী,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণের নামে যতো অনিয়ম!

কলারোয়ায় সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ক্লাস্টার চাষীদের যুগোপযোগী করে গড়ে তুলতে উপজেলায় চিংড়ি মাছ চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কলারোয়া উপজেলা মৎস্য অধিদপ্তর। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার একটি ক্লাস্টারের ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করার কথা। প্রতিজন ৩ দিনের প্রশিক্ষণে ২২৫০ টাকা করে ভাতা, সকালের নাস্তা এবং দুপুরের খাবার দেওয়ার কথা থাকলেও খাবার দেওয়া হয়েছে নিম্মমানের। প্রকৃত মৎস্য চাষীদের উন্নত চিংড়ি চাষে এই প্রশিক্ষণ প্রকল্প নেওয়া হলেও প্রশিক্ষণার্থীদেরবিস্তারিত পড়ুন
কুশোডাঙ্গা ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

জাহাঙ্গীর হোসেন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গায় প্রচারণা চালানো হয়েছে। ইউনিয়নে শিবানন্দকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কলারোয়া মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া পারভীন রত্না। এ সময় আরো উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রামপ্রোসাদ দত্ত। কলারোয়া মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক রহিমা বেগমবিস্তারিত পড়ুন
দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় ষাণ্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজিক ব্যক্তিত্ববিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার লেখক ভিউতে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখবিস্তারিত পড়ুন
কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেরালকাতায় কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মেহেদী হাসান মিলন শারীরিক অসুস্থতার কারণেবিস্তারিত পড়ুন
সবুজ হোসেন-এর কবিতা “কুয়াশা”

কুয়াশা সবুজ হোসেন শীতের সকালে জেগে দেখি চারপাশ ছেঁয়ে গেছে ভোরের শিশির ও কুয়াশায়, ছুঁয়ে দেওয়ার বাহানায় একটু কাছে যেতেই আরো দূর থেকে দূরে সরে যায়, শিশিরের ছোঁয়া লেগে আছে লতাপাতা ঘাসে ফুলে ফুলে, জানি না কখন যে নিজেকে হারিয়েছি নিজেরই মনের ভুলে। ঘন কুয়াশার টানে আমার এ অবুঝ মন শুধু পিছু পিছু ছুটে চলে, কুয়াশা তুমি দাঁড়াও না কেমন তোমার অনুভূতি একটু ছুঁয়ে দেখবো বলে। কুয়াশা ফিসফিস করে শোনায় আমাকেবিস্তারিত পড়ুন
সোনাবাড়ীয়ার গ্রামীণ জনপদ : বর্ষা হলেই বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রীদের স্কুল!

মোকলেছুর রহমান : কলারোয়া উপজেলায় বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হলেও কাদায়-ভরে রয়ে গেছে সোনাবাড়ীয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। আর এসব কাঁচা রাস্তাগুলোর জন্য বর্তমান সময়ে এসেও এলাকাবাসীর পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। সোনাবাড়ীয়া ইউনিয়নের ৫নং দক্ষিণ সোনাবাড়ীয়া ওয়ার্ডে বর্ষা মৌসুমে এ রাস্তায় পানি আর নরম মাটিতে লোকজনের হাঁটা চলায় চারিদিকে কাঁদায় একাকার হয়ে যায়। গ্রামে বিকল্প কোন রাস্তার ব্যবস্থা না থাকায় হাটু সমান কাঁদা মাড়িয়ে চলাচল করতে হয় এখানকার স্কুল কলেজেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ মরাগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড়ি ও কড়াইভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনসংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে বিভিন্ন স্থানে টহল

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হচ্ছে কী না- তা দেখভালে মাঠে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। গত ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৩৯ দিনের জন্য মাঠে সার্বক্ষনিক থাকবেন। আচরণ বিধি লংঘন বা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে টহল চলমান রাখতে কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কে ও মোটর সাইকেল গ্যারেজে জনগনকে নির্দেশনাবিস্তারিত পড়ুন

