বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ১৫ বাস-ট্রাক ও ৬ মুদি দোকানে জরিমানা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরার বিনেরপোতায় হাইড্রলিক হর্ন বাজানোর দায়ে ১৫ টি যানবাহন ও অবৈধ পলিথিন পেপার রাখার দায়ে ৬ জন মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদেরকে জরিমানা করা হয়। সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুর বারোটার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় ৭টি বাস ও ৮টি ট্রাকে হাইড্রলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়। এসময়বিস্তারিত পড়ুন

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সাব্বির রহমান (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার পারখাজুরা গ্রামে ঘটনাটি ঘটে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন। সাব্বির পারখাজুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় পারখাজুরা হোড়ারঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো। নিহতের চাচাতো ভাই মাহাবুর রহমান জানান- বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলো সাব্বির। খেলা শেষে পাড়ারবিস্তারিত পড়ুন

মনোনয়ন বঞ্চিত এমপি রবি : পুনঃবিবেচনার দাবী মুক্তিযোদ্ধা ও তৃণমূল নেতাদের

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-২আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পরপর দুই বারের একজন বীর মুক্তিযোদ্ধা এমপি বয়সের শেষ প্রান্তে এসে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় দুঃখ কষ্টে এই আসনে নৌকার বিজয়ে হতাশাগ্রস্থ হয়ে ক্ষোভ করে মানবতার মা স্বাধীনতার স্বপক্ষের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট পুনঃবিবেচনাসহ মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়েছে আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ মহান স্বাধীনতার স্বপক্ষের সাধারণ জনতা ও তৃণমূল নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের পরপর দুইবারের সাংসদ গণমানুষের প্রাণপ্রিয়বিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অনলাইন নিবন্ধন উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের আসন্ন সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় সরকারি কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে নিজে নিবন্ধন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান। সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ আতিয়ার রহমান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বক্করবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আমাদের ভাবনা

মোস্তাফিজুর রহমান উজ্জল : ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনে আন্তর্জাতিকভাবে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন হয়ে আসছে। দেশ ব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। মানুষের জন্মগত অধিকার, বৈষম্যহীনতা, সমান সুযোগ ও অংশগ্রহণ এবং স্বাধীনতার প্রতি সম্মানের মূলনীতিই এ দিবস পালনের উদ্দেশ্য। প্রতিবন্ধী বলতে আমরা কি বুঝি সে বিষয়টি আমাদের মধ্যে একটা ধারনা থাকাটা খুবই জরুরী। শারীরিক ও মানসিক ত্রুটির কারণে জীবনের স্বাভাবিক গতি যাদের বাধাগ্রস্ত তাদেরকেবিস্তারিত পড়ুন

নির্বাচন বর্জন করলো বিএনপিসহ ৬৩ রাজনৈতিক দল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে সরকারের পদত্যাগ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৯টি দল ছাড়াও বাম জোট ও ইসলামী রাজনৈতিক দল রয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যেসব দল নির্বাচন বর্জন করেছে সেগুলো হলো- যুগপৎ ৩৯ ১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণতন্ত্র মঞ্চ ২. জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ৩.বিস্তারিত পড়ুন

আন্দোলন সফল করতে নতুন কৌশল সাজাচ্ছে বিএনপি

ভাঙন ঠেকাতে দলের ‘কৌশল’ সফল হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। চাপ ও নানা প্রলোভনে ফেলতে পারেনি নেতাদের। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলে রাতে সিনিয়র নেতাদের ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে সরকার পদত্যাগের একদফা দাবি আদায়ে হরতাল ও অবরোধের পাশাপাশি ভিন্ন কর্মসূচিও পালন শুরু করেছে দলটি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে। গুম-খুন, সাজা, কারাবন্দি ও নির্যাতিত পরিবারের সদস্যদেরও এ কর্মসূচিতে রাখার বিষয়ে প্রস্তাব করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বিএনপি ছেড়ে আ.লীগে আসা অপরাধ নয় : ওবায়দুল কাদের

কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়, বিএনপি নিজেরাই ভুল নীতি নিয়েছে। আর এ কারনেই তাদের দল ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির চলমান একদফা দাবি গভীর গর্তে পড়ে গেছে। তাদের আন্দোলন ভুলের চোরাবালিততে আটকে গেছে। এখন যত চেষ্টাই করুক লাভ নেই। বিএনপিবিস্তারিত পড়ুন

মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে ওসি-ইউএনওদের বদলি : ইসি

দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনে মনোনয়ন দেওয়া স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীর নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। কতগুলো দল নির্বাচনে অংশ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, আমাদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট মাদরাসা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে রাজপুর চৌরাস্তা মোড়স্থ একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়। সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, শিক্ষক শওকত আলী, অবঃ প্রাপ্ত শিক্ষক আকবর আলী, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন ও রুস্তম আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিবিস্তারিত পড়ুন