শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নতুন দলের নিবন্ধন

প্রাথমিক বাছাইয়ে টিকল গণঅধিকার পরিষদসহ ১২ দল

নিবন্ধন চাওয়া নতুন দলগুলোর আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১২টি রাজনৈতিক দলকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।এখন এসব দলের মাঠপর্যায়ের অফিসের খোঁজ নেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। প্রাথমিক বাছাইয়ে টিকা দলগুলো হলো: এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টিবিস্তারিত পড়ুন

বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্সের অভিযান

বেনাপোল রেল ষ্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে। রবিবার সকালে বেনাপোল রেল ষ্টেশনে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লক্ষ টাকা ও বিজিবি ১০ লক্ষ টাকা এছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস আটক করেছে। বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। “অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি” এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী,গণনারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। নারী পুরুষের সমতাপূর্ণ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭০ সালে ৪ঠা এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিরা পরিষদ। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী, সংগঠনের সকল শুভানুধ্যায়ী, নাগরিক সমাজ, সংস্কৃতিজন, গনমাধ্যম,গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল,গনতন্ত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রেললাইন, নৌবন্দর, বিশ্ববিদ্যালয় সহ ২১ দফা দাবীতে নাগরিক সংলাপ

সাতক্ষীরায় রেললাইন, বসন্তপুর নৌবন্দর, পাবলিক বিশ্ববিদ্যালয়, পর্যটনসহ ২১ দফা দাবীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল ২০২৩) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর দীর্ঘদিনেও নাভারন-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়নি। বসন্তপুর নৌবন্দর স্থাপনের সংরক্ষক নিয়োগ করে গেজেট প্রকাশিত হলেও দৃশ্যত আর কোন কার্যক্রম নেই। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাপা নেতা আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল

দেশের অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য সংহতি কামনা করে জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ঠিকাদার আশরাফ আলীর বাসভবন সংলগ্ন চত্ত¡রে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া এলাকার প্রত্যেকটি মসজিদে এ উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখবিস্তারিত পড়ুন

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে ইফতার মাহফিল

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠান চত্বরে কপাই সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা ও দোয়ানুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আয়ুববিস্তারিত পড়ুন

এতিম ও প্রবীণদের সম্মানে ড. কাজী এরতেজা হাসানের ইফতার

সাতক্ষীরায় মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রী ও বৃদ্ধাশ্রম থাকা প্রবীনদের সম্মানে ঈদ উপহার এবং ইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার ( ৮ এপ্রিল) বিকালে ঈদ উপহার বিতরণ ও সন্ধ্যায় ইফতারের আয়োজন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান। তিনি নিজের কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।বিস্তারিত পড়ুন

নলতায় আওয়ামীলীগের আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ

কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও দুস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) উপজেলার নলতা ইউনিয়নাধীন এ.এম.আর কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক (এমপি)। এসময় বিশেষ অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় যত্রতত্র বেকারী, নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাদ্য

যশোরের শার্শার বাগআঁচড়ায় নোংরা পরিবেশে বেকারি কারখানাতে তৈরি করা হচ্ছে বেকারী খাদ্য। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে অভিযোগ ও প্রশ্ন তুলছেন সচেতন মহল। অভিযোগের তথ্য-অনুসন্ধানে সরেজমিন দেখা যায়, যশোরের শার্শা উপজেলা বাগআঁচড়া বাজারে বাগআঁচড়া ইউনিয়নের পাশে সততা নামক বেকারি, জামতলা বাজারে মেহেনাজ বেকারী, গোগা কলেজ সংলগ্ন গোগা কলেজ মোড় মোহনা বেকারী গুলোর প্রতিষ্ঠানের মালিকেরা কোন প্রকার সরকারি নিয়ম নীতি ছাড়াই যত্রতত্র ভাবে চালিয়ে যাচ্ছেন বেকারীর ব্যবসা। সততা বেকারী ও মেহেনাজ বেকারী দু’টিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জমে উঠেছে ঈদের বাজার

ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। নারী -পুরুষ,তরুণ-তরুণী, শিশু-কিশোর সহ সর্বস্তরের মানুষ নেমে পড়েছে তাদের পছন্দের কেনাকাটা করতে। সাতক্ষীরা শহরের থানা সড়ক হতে বড়বাজার পর্যন্ত এলাকাতেই সবচেয়ে বেশি ভিড় নজরে পড়ছে। স্থানীয়দের পাশাপাশি ঈদের বাজার করছেন প্রত্যয়ান্ত বিভিন্ন উপজেলার মানুষ। সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমন পরিস্থিতির মধ্যেও ঈদের বাজারে ভিড় চোখে পড়ার মতো। শুধু সাতক্ষীরা থানা সড়ক নয় ,ভিড় দেখা যাচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, আমিনিয়া সুপার মার্কেট,বিস্তারিত পড়ুন