বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জমে উঠেছে ঈদের বাজার

ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। নারী -পুরুষ,তরুণ-তরুণী, শিশু-কিশোর সহ সর্বস্তরের মানুষ নেমে পড়েছে তাদের পছন্দের কেনাকাটা করতে। সাতক্ষীরা শহরের থানা সড়ক হতে বড়বাজার পর্যন্ত এলাকাতেই সবচেয়ে বেশি ভিড় নজরে পড়ছে। স্থানীয়দের পাশাপাশি ঈদের বাজার করছেন প্রত্যয়ান্ত বিভিন্ন উপজেলার মানুষ।

সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমন পরিস্থিতির মধ্যেও ঈদের বাজারে ভিড় চোখে পড়ার মতো।

শুধু সাতক্ষীরা থানা সড়ক নয় ,ভিড় দেখা যাচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, আমিনিয়া সুপার মার্কেট, চায়না বাংলা শপিং সেন্টার, আল বারাকা শপিং সেন্টার সহ বিভিন্ন বড় বড় মার্কেটে।

পছন্দের পণ্য কিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতারা। তেমনি বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও।

বড় বড় মার্কেট এর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও এবার বেচাকেনার ধুম। শহরের রনি-মনি মার্কেটের মোহিনী ফ্যাশনের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, এখনো পূর্যন্ত বেচা বিক্রি সন্তোষজনক তবে ঈদের শেষ দুই সপ্তাহ মুলত বেচা বিক্রি বেশি হয়ে থাকে। বিক্রয় প্রতিনিধি মুকুল হোসেন বলেন,ঢাকার বঙ্গবাজারে আগুন লাগায় মালিক পক্ষ থেকে বাকী নিতে পারছিনা যার কারনে ব্যবসায়িদের একটু কষ্ট হয়ে যাচ্ছে।

আমিনিয়া সুপার মার্কেটের মনি ফ্যাশনের সত্বাধিকারি জি এম মনিরুজ্জামান বলেন, সম্প্রতিক ঢাকার বঙ্গবাজারে আগুন লাগায় বেড়েছে ক্রয় মুল্য,মানুষের চাহিদা ও বিক্রয় মুল্য তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতা দোকানে দোকানে ঘুরে দেখছে। তবে ঈদের শেষ মূহুর্তে ভালো বিক্রি হবে ইনশাআল্লাহ। এদিকে শহরের বিভিন্ন মার্কেটের ক্রেতাদের সাথে কথা বলে জানাযায় এবছর জিনিসপত্রের দাম একটু বেশি।ক্রেতা মাগুরার শাহিনুর রহমান বলেন, প্রতি বছর ঈদের দুই একদিন আগে মর্কেট করি এতে না পাওয়া পছন্দের পোষাক, আবার ভিড় ও থাকে অনেক। তাই আগে থেকে কেনাকাটা শুরু করলাম। ক্রেতা শাল্যে গ্রামের আলমগীর হোসেন বলেন, মনে করেছিলাম মার্কেটে ভিড় কম থাকতে ঈদের কেনাকাটা করেনেব, কিন্তু মার্কেটে এসে খুব কষ্ট হয়ে যাচ্ছে। রোজা থেকে অতিরিক্ত গরম আবার ভিড় ও অনেক বেশি।

এছাড়া ভিড় দেখা গিয়েছে বিভিন্ন জুতার দোকান,মনহরির দোকান ও টেইলার্স গুলোতে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিকবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন