সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাপা নেতা আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল

দেশের অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য সংহতি কামনা করে জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ঠিকাদার আশরাফ আলীর বাসভবন সংলগ্ন চত্ত¡রে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া এলাকার প্রত্যেকটি মসজিদে এ উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টি পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, জাপা নেতা আকরামুল ইসলাম বাপ্পী, সুজন হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানসহ স্থানীয় মুসুল্লীরা।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রযুক্তিভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায়বিস্তারিত পড়ুন

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিতবিস্তারিত পড়ুন

  • জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
  • ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ