বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানান আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস উৎযাপিত

বাংলাদেশ স্কাউটস দিবস-২৩’ কলারোয়ায় উৎযাপিত হয়েছে। উপজেলা স্কাউটস শাখার আয়োজনে শনিবার( ৮ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উৎযাপনে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি রুলী বিশ্বাস উপস্থিত থেকে পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করেন। পরে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।

“স্কাউটিং করবো’ স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস’র কমিশনার প্রধান শিক্ষক ইউনুছ আলী। উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের স্বাগত বক্তব্য শেষে তাঁর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী থানা (প্রাথমিক) শিক্ষা অফিসার ( এটিইও) হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন, শিক্ষক তাজউদ্দীন আহমেদ, স্কাউটস লিডার শিক্ষক শফিকুল ইসলাম, স্কাউট লিডার শিক্ষক স্বপন চৌধুরী, কাব স্কাউটের লিডার শিক্ষক অনুপ কুমার ঘোষ, কাব স্কাউটস লিডার শিক্ষিকা শেখ মর্জিনা খাতুন, বেঙ্গল টাইগার স্কাউটস গ্রুপ দলের লিডার মাস্টার মিজানুর রহমান, স্কাউটস লিডার মাস্টার লিটন হোসেন সহ শিক্ষক, সূধি ও অসংখ্য বয় স্কাউট, গার্লস স্কাউট, কাব স্কাউটস সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ইউএনও রুলী বিশ্বাস সহ বক্তারা, শিশু, কিশোর – কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুনাবলী অর্জনের মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের স্কাউটিং এর উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, ১৯৭২ সনের ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটিংয়ের সূচনা দিবস হিসাবে ২০২২ সাল থেকে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উৎযাপন করা হচ্ছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা