বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মণিরামপুরে মাংসে রং মেশানোর দায়ে বিক্রেতাকে জরিমানা

মাংসে রঙ মিশিয়ে লাল করার দায়ে যশোরের মণিরামপুরে রবিউল ইসলাম নামের এক বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ ডিসেম্বর-২০২২) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান মণিরামপুর বাজারের থানা মোড়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রবিউল ইসলাম দীর্ঘদিন থানা মোড়ে গরুর মাংস বিক্রি করে আসছেন। প্রত্যক্ষদর্শী জুয়েল রানা জানান- দুপুরে তিনি থানা মোড়ে চা দোকানে বসে ছিলেন। এসময় তিনি দেখতে পান রবিউলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অগ্রণী ব‍্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

কলারোয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে পৌরসভার সামনে ব্যাংকের শাখা কার্যালয়ে উদ্বোধনী ঐ অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার সহকারি মহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র জনাব প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট এস কিউটিভ মোঃ ইমরান হোসেন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, মোহাম্মদ আব্দুল জলিল সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংকবিস্তারিত পড়ুন

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধ হচ্ছে না

পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হচ্ছে না। আপাতত এ পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গণশিক্ষা সচিব বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ এর আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত উত্তরে নেয়া হবে। কোনো নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করাবিস্তারিত পড়ুন

চার বছর পর বিশ্বকাপ নয়, নতুন পরিকল্পনা ফিফার

ফুটবল বিশ্বকাপের রেশ এখনো কাটেনি। তবে কাতার বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের পর বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনা করছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাইছেন, চার বছরের বদলে তিন বছর অন্তর বিশ্বকাপের আয়োজন করতে। তবে সব কিছুই পরিকল্পনার স্তরে রয়েছে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার অধীনে থাকা সব দেশ ও ক্লাবগুলির সঙ্গে কথা বলতে হবে তাদের। তারা রাজি হলে তবেই কোনও সিদ্ধান্ত নিতে পারবে ফিফা। বিশ্বকাপ শেষ হওয়ার আগেবিস্তারিত পড়ুন

চিকন করতে গিয়ে বছরে নষ্ট হয় ১৬ লাখ টন চাল

ছাঁটাই করতে গিয়ে দেশে বছরে ১৬ লাখ টন চাল নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ কাজ বন্ধ হলে বিদেশ থেকে চাল আমদানি করতে হতো না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন কনফারেন্স হলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  গেইন ও হার্ভেস্টপ্লাসের সহযোগিতায় খাদ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বায়োফর্টিফায়েড জিংক রাইস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিবিস্তারিত পড়ুন

ফের রিমান্ডে জামায়াতের আমির

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ ডিসেম্বর) সাতদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ফের আটদিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক আবুল বাশার। অপরদিকে, তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটনবিস্তারিত পড়ুন

ডিএমপির ৫ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাসহ পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। একইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলা বাজারস্থ রুপালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

রুপালী ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শহরের কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কদমতলা বাজারস্থ ব্রীজ সংলগ্ন মিজান ট্রেডার্স এর প্রোঃ রফিকুল ইসলাম মার্কেটের দ্বিতীয় তলায় রুপালী ব্যাংক লিমিটেড এর কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন করা হয়। রুপালী ব্যাংক লিমিটেড এর শহরের কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুপালী ব্যাংক লিঃ এর খুলনা বিভাগের প্রধান হেমান্ত কুমার দাস। রুপালী ব্যাংক লিঃ এর সাতক্ষীরা কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মুন মুনবিস্তারিত পড়ুন

এক বছরে বৈদেশিক ঋণ বেড়েছে দেড় হাজার কোটি ডলার

বাংলাদেশে উন্নয়নে বেশ কিছু বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় মেটাতে নেওয়া হচ্ছে বৈদেশিক ঋণ। চলতি বছরের জুন পর্যন্ত দেশের বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮৬ কোটি ডলার। ২০২১ সালের জুন পর্যন্ত ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ১৫৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ১ হাজার ৪২৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্য মতে, ২০২০ সালের জুন পর্যন্তবিস্তারিত পড়ুন

আরেক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মো. মুনির হোসেন নামে ওই এসপি সিআইডিতে কর্মরত ছিলেন। তবে তাকে ২০১১ সালের ১৯ জুলাই ওএসডি করে সদরদপ্তরে রাখা হয়েছিল। মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডিতে কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. মুনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ীবিস্তারিত পড়ুন