বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এতিম ও প্রবীণদের সম্মানে ড. কাজী এরতেজা হাসানের ইফতার

সাতক্ষীরায় মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রী ও বৃদ্ধাশ্রম থাকা প্রবীনদের সম্মানে ঈদ উপহার এবং ইফতারের আয়োজন করা হয়েছে। শনিবার ( ৮ এপ্রিল) বিকালে ঈদ উপহার বিতরণ ও সন্ধ্যায় ইফতারের আয়োজন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক এবং এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান।

তিনি নিজের কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেতাকর্মীরা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত দারুল হাদিস আহমদীয়া সালাফিয়া কমপ্লেক্সে এতিম শিশুদের সম্মানে ইফতার করেছেন ড. কাজী এরতেজা হাসান। এর আগে বিকালে তিনি সাতক্ষীরা শহরের মেহেদীবাকে অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে যায়। সেখানে থাকা প্রবীনদের খোঁজখবর নেন, তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এছাড়া তাদের হাতে কয়েকদিনের ইফতার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কাজী হেদায়েত হোসেন রাজ, পৌর যুবলীগের আহবায় মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর যুগ্ম আহবায় এস এম তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বনি প্রমুখ।

ইফতারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু , দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপশি সেখানে এতিম শিশুদের পাশে নিয়ে ছবিও তোলেন ড.কাজী এরতেজা হাসান।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!