শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর ব্রাজিলের হয়ে খেলবো কি না জানি না: নেইমার

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বাদ নেওয়া হলো না ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি ছিল খুবই কঠিন। এই ম্যাচেও ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেছিলেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। শেষ পর্যন্ত গোল হজম করলেন। যথারীতি ম্যাচ গেলো টাইব্রেকারে এবং সেখান থেকে বিদায় ঘটলো ব্রাজিলের।

কোয়ার্টার ফাইনাল থেকে এভাবে বিদায় হওয়ায় কান্নায় ভেঙে পড়েন নেইমার। শুক্রবার রাতে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে ২-৪ গোলে হেরে যাওয়ার পরই তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। কান্না থামছিল না তার। সতীর্থ থিয়াগো সিলভা এসে তাকে থামানোর চেষ্টা করেন। নেইমার বিশ্বাসই করতে পারছিলেন না যে, ব্রাজিল হেরে গেছে। সমর্থকদের মতো বিস্ময় ছিল তার চোখেও।

টাইব্রেকারে হৃদয় ভাঙার পর আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হৃদয় ভারাক্রান্ত কণ্ঠে নেইমার বললেন, ‘সত্যি বলতে, আমি জানি না। আমি মনে করি, এই সময় কথা বলা উচিৎ নয়। কারণ, সময়ের উত্তাপ। সম্ভবত আমি সঠিকভাবে কোনো চিন্তাই এখন করতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘এটা হয়তো বলতে পারি, এটাই আমার শেষ। তবে কোনো বিষয়েই আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। দেখুন, আসলে ঘটনাপ্রবাহ কোনদিকে যায়।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেবেন কি না, সে বিষয়ে চিন্তা করতে কিছু সময় নিতে চান। নেইমার বলেন, ‘আমি এ বিষয়ে চিন্তা করতে কিছু সময় নিতে চাই। আমি চিন্তা করতে চাই, আসলে আমি নিজের সম্পর্কে কী চাই। আমি ব্রাজিলের হয়ে খেলবো কী খেলবো না- সে বিষয়ে এখনই দরজা বন্ধ করে দিতে চাই না। আবার শতভাগ নিশ্চয়তা দিয়েও বলতে পারছি না যে আমি ফিরে আসবো।’

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা