সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সূর্য্যমুখী ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মেরিন ফিসারিজ কর্মকর্তা রতন সাহা, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ।

অনুষ্ঠানে ১ হাজার ৭০০ কৃষককে প্রত্যেককে ৩৩ শতাংশ জমিতে সরিষা চাষের জন্য প্রণোদনা হিসাবে সরিষা বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউএনও মোঃ রনি আলম নূর। এরপর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৭০০ চাষীর মাঝে বীজ ও সার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেন, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার মন্ডল, মুজিবর রহমান, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, জাহিদ হাসান, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, দ্যুতি কৃষ্ণ সরকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন